বাংলাদেশ ক্রিকেটে নতুন উদ্যোগ: অধিনায়কদের জন্য ‘ক্যাপ্টেন্স কার্ড’ চালু
২৪ মার্চ ২০২৬, ৮:৩১ অপরাহ্ণ
রাজধানী ঢাকার দীর্ঘদিনের যানজট সমস্যা সমাধান এবং ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়নের লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি জানান, ‘ঢাকা শহরের যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন’ বিষয়ক এই সভায় সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।
সভায় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম এবং সড়ক পরিবহন ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিবসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সভায় রাজধানীর যানজট কমাতে কার্যকর পরিকল্পনা গ্রহণ, ট্রাফিক ব্যবস্থাপনা আরও আধুনিক ও সমন্বিত করার বিষয়সহ বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।