শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ধারণ করেই ১৩৩ অধ্যাদেশ পর্যালোচনা: স্বরাষ্ট্রমন্ত্রী


সালাহউদ্দিন আহমদ বলেছেন, অন্তর্বর্তী সরকারের আমলে জারি হওয়া ১৩৩টি অধ্যাদেশ বিশেষ কমিটির মাধ্যমে পর্যালোচনা করা হবে এবং জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বিবেচনায় নিয়েই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

২৪ মার্চ ২০২৬, ১:২৪ অপরাহ্ণ 

জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ধারণ করেই ১৩৩ অধ্যাদেশ পর্যালোচনা: স্বরাষ্ট্রমন্ত্রী
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা ধারণ করেই অন্তর্বর্তী সরকারের আমলে জারি হওয়া ১৩৩টি অধ্যাদেশ পর্যালোচনা করা হবে। মঙ্গলবার সংসদে ১৪ সদস্যের বিশেষ কমিটির বৈঠকের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, অন্তর্বর্তী সরকারের সময় জারি করা বিভিন্ন অধ্যাদেশ নিয়ে বিস্তারিত আলোচনা হবে। এসব অধ্যাদেশের মধ্যে কোনগুলো দ্রুত আইন হিসেবে বাস্তবায়ন করা হবে এবং কোনগুলো ধীরে ধীরে বাস্তবায়ন করা হবে- তা বিশেষ কমিটির আলোচনার ভিত্তিতেই নির্ধারণ করা হবে।

তিনি আরও জানান, জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া জুলাইযোদ্ধাদের জন্য যে ইনডেমনিটি দেওয়া হয়েছে, সেটি সরকার গ্রহণ করবে। পাশাপাশি বিগত সরকারের আমলে বিভিন্ন প্রতিষ্ঠান ও স্থাপনার যে নামকরণ করা হয়েছিল, সেগুলো পরিবর্তনের বিষয়েও আলোচনা হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সব বিষয়ই পর্যালোচনা করে ধাপে ধাপে সিদ্ধান্ত নেওয়া হবে। এজন্য ১৪ জনের বিশেষ কমিটি ১৩৩টি অধ্যাদেশ নিয়ে বিস্তারিত আলোচনা করে চূড়ান্ত সুপারিশ দেবে।