শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬

রাষ্ট্রপতির ভাষণের প্রতিবাদে জামায়াতসহ বিরোধীদলের ওয়াকআউট


ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের প্রতিবাদে প্ল্যাকার্ড প্রদর্শন করে সংসদ কক্ষ থেকে ওয়াকআউট করেছেন জামায়াতে ইসলামীসহ বিরোধী জোটের সংসদ সদস্যরা। সামান্য হট্টগোলের মধ্যেই পরে বক্তব্য শুরু করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

১২ মার্চ ২০২৬, ৭:০৩ অপরাহ্ণ 

রাষ্ট্রপতির ভাষণের প্রতিবাদে জামায়াতসহ বিরোধীদলের ওয়াকআউট
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের প্রতিবাদে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখিয়ে সংসদ কক্ষ থেকে ওয়াকআউট করেছেন জামায়াতে ইসলামীসহ বিরোধীদলীয় জোটের সংসদ সদস্যরা।

বৃহস্পতিবার (১২ মার্চ) সংসদের অধিবেশনের প্রথম দিনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ভাষণের আগে বিরোধীদলীয় সদস্যরা প্ল্যাকার্ড প্রদর্শন করে প্রতিবাদ জানান। এ সময় সংসদ কক্ষে সামান্য হট্টগোলের সৃষ্টি হয়।

পরবর্তীতে জামায়াতে ইসলামী ও এনসিপিসহ ১১ দলীয় ঐক্য থেকে নির্বাচিত বিরোধীদলীয় সংসদ সদস্যরা প্রতিবাদ জানিয়ে অধিবেশন কক্ষ থেকে ওয়াকআউট করেন। এর কিছুক্ষণ পর পরিস্থিতি স্বাভাবিক হলে বিকেল ৩টা ৪০ মিনিটের দিকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তার ভাষণ শুরু করেন।

এর আগে বেলা ১১টার দিকে রাষ্ট্রপতির আহ্বানে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। অধিবেশনের শুরুতে সংসদীয় নেতা তারেক রহমান ড. খন্দকার মোশাররফ হোসেনকে সংসদের অধিবেশনে সভাপতিত্ব করার জন্য প্রস্তাব উত্থাপন করেন।

সরকারি দলের সংসদ সদস্যদের পাশাপাশি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও এ প্রস্তাবে সমর্থন জানান। তবে বিরোধীদলীয় উপনেতা ও জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, বিষয়টি আগে আলোচনা করা হলে তারা আরও সন্তুষ্ট হতেন।