চার মাস পর ওয়ানডেতে ফিরছে বাংলাদেশ, প্রতিপক্ষ পাকিস্তান
১০ মার্চ ২০২৬, ৬:৪৯ অপরাহ্ণ
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আগামী পাঁচ বছরের মধ্যে পর্যায়ক্রমে দেশের চার কোটি পরিবারে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে। নারীপ্রধান পরিবারগুলোকে আর্থিকভাবে শক্তিশালী করতেই সরকার এই কর্মসূচি চালু করেছে বলে জানান তিনি।
মঙ্গলবার সকালে রাজধানীর বনানী টিঅ্যান্ডটি খেলার মাঠে কড়াইল বস্তি সংলগ্ন এলাকায় আয়োজিত ফ্যামিলি কার্ড উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তার সহধর্মিণী ড. জুবাইদা রহমান উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহিলা ও শিশু এবং সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন।
প্রধানমন্ত্রী বলেন, দেশের অর্ধেক জনসংখ্যা নারী। তাদের শিক্ষা ও অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত না করে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়। তাই নারীপ্রধান পরিবারগুলোকে আর্থিকভাবে শক্তিশালী করতে সরকার ফ্যামিলি কার্ড কর্মসূচি চালু করেছে। সমগ্র বাংলাদেশে পাইলট প্রকল্প হিসেবে ১৪টি জায়গা বা উপজেলায় এই কর্মসূচি শুরু হয়েছে। এর আওতায় বর্তমানে প্রায় ৩৭ হাজার নারী অংশগ্রহণ করছেন।
তারেক রহমান বলেন, কড়াইল, ভাসানটেক এবং সাততলা- এই তিন এলাকায় আজ প্রায় ১৫ হাজার নারীকে ফ্যামিলি কার্ডের সুবিধার আওতায় আনা হয়েছে। পর্যায়ক্রমে দেশের সব নারীপ্রধান পরিবারকে এই কর্মসূচির আওতায় আনা হবে। তিনি আরও বলেন, ‘আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমার সরকার পর্যায়ক্রমে বাংলাদেশে যে চার কোটি পরিবার রয়েছে, সেই চার কোটি পরিবারে যারা নারীপ্রধান, তাদের কাছে আগামী পাঁচ বছরের মধ্যে ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে সক্ষম হবে, ইনশাআল্লাহ।’
সরকার জনগণের কাছে জবাবদিহি নিশ্চিত করতে চায় উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনের সময় ফ্যামিলি কার্ড চালুর প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। সরকার দায়িত্ব নেওয়ার এক মাস পূরণের আগেই সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু হয়েছে।
তারেক রহমান বলেন, ‘আজকের দিনটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ, স্মরণীয় ও ঐতিহাসিক দিন। কারণ আপনাদের প্রত্যক্ষ ভোটে জনগণের সরকার প্রতিষ্ঠিত হয়েছে। তাই জনগণের কাছে আমাদের জবাবদিহি করতে হয় এবং আমরা সেই দায়িত্ব পালন করতে চাই।’