চার মাস পর ওয়ানডেতে ফিরছে বাংলাদেশ, প্রতিপক্ষ পাকিস্তান
৯ মার্চ ২০২৬, ৭:১৪ অপরাহ্ণ
জ্বালানি তেলের সরবরাহ নিশ্চিত করা এবং বাজারে কোনো ধরনের কৃত্রিম সংকট সৃষ্টি রোধে সারা দেশে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনার নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।
সোমবার (৯ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগের জেলা ম্যাজিস্ট্রেট পরিবীক্ষণ শাখা থেকে দেশের সব জেলা প্রশাসককে (ডিসি) এ সংক্রান্ত নির্দেশনা পাঠানো হয়েছে।প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে গত ৮ মার্চ একটি সূত্রের মাধ্যমে মোবাইল কোর্ট পরিচালনার জন্য অনুরোধ জানানো হয়। সেই অনুরোধের পরিপ্রেক্ষিতে জনস্বার্থে এবং তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে মাঠ প্রশাসনকে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সহকারী সচিব নাহিদা আক্তার তানিয়ার সই করা এক পত্রে জানানো হয়, জ্বালানি তেলের বাজারে শৃঙ্খলা বজায় রাখা এবং কোনো ধরনের কৃত্রিম সংকট যেন তৈরি না হয়, তা নিশ্চিত করতেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।
চিঠিতে তেলের অবৈধ মজুত বন্ধ করা, নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি প্রতিরোধ করা এবং খোলা বাজারে তেল বিক্রি ও পাচার ঠেকাতে কড়া নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে। এ লক্ষ্যে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনার ওপর বিশেষ গুরুত্ব দিতে বলা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনার পর সারা দেশের জেলা ও উপজেলা পর্যায়ে জেলা প্রশাসকদের তদারকিতে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা বাজার মনিটরিং এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবেন।
নির্দেশনায় আরও বলা হয়েছে, জনস্বার্থে এ কার্যক্রম দ্রুত বাস্তবায়ন করতে হবে এবং জ্বালানি তেলের বাজারে শৃঙ্খলা বজায় রাখতে নিয়মিত তদারকি জোরদার করতে হবে।