এসএসসি-এইচএসসিসহ পাবলিক পরীক্ষার খাতা পুনর্মূল্যায়নে আসছে নতুন নীতিমালা
২৬ ফেব্রুয়ারি ২০২৬, ৯:৪২ অপরাহ্ণ
নির্বাচন কমিশন (ইসি) আগামী ২ মার্চ উদযাপিতব্য অষ্টম ‘জাতীয় ভোটার দিবস’-এর সব কর্মসূচি স্থগিত করেছে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন সচিবালয়–এর উপসচিব মো. রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক দাপ্তরিক আদেশে এ তথ্য নিশ্চিত করা হয়।
আদেশে বলা হয়, জাতীয় ভোটার দিবস উপলক্ষে গৃহীত কেন্দ্রীয় কর্মসূচিসহ মাঠপর্যায়ের সকল কর্মসূচি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত রাখতে কমিশন নির্দেশনা দিয়েছে। তবে কী কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সে বিষয়ে আদেশে সুনির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করা হয়নি।
জাতীয় ভোটার দিবস মূলত নাগরিকদের ভোটার হিসেবে নিবন্ধিত হতে উদ্বুদ্ধ করা এবং গণতন্ত্রে ভোটার তালিকার গুরুত্ব তুলে ধরার লক্ষ্যে প্রতিবছর উদযাপিত হয়। এ উপলক্ষে সাধারণত নতুন ভোটারদের তথ্য হালনাগাদ কার্যক্রম, স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ, র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়ে থাকে।
এবারও দিবসটি উপলক্ষে বড় ধরনের কর্মপরিকল্পনা গ্রহণ করেছিল নির্বাচন কমিশন। কিন্তু শেষ মুহূর্তে হঠাৎ করে কর্মসূচি স্থগিত হওয়ায় সংশ্লিষ্টদের মধ্যে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দিবসটির সব কার্যক্রম বন্ধ থাকবে বলে জানিয়েছে ইসি।