এসএসসি পরীক্ষা ২০২৬: কঠোর নীতিমালায় নতুন নিয়ম ও শাস্তির বিধান
২৪ ফেব্রুয়ারি ২০২৬, ৬:৫০ অপরাহ্ণ
২০২৪ সালের ৫ আগস্টের পর হয়রানির উদ্দেশ্যে অসংখ্য মামলা দায়ের করা হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
মন্ত্রী জানান, পাঁচ আগস্টের পর এমন অনেক মামলা হয়েছে যেখানে শত শত, এমনকি হাজার হাজার ব্যক্তিকে আসামি করা হয়েছে। এসব মামলার পেছনে সুবিধাবাদী একটি শ্রেণি কাজ করেছে বলে অভিযোগ করেন তিনি। তার ভাষ্য, হয়রানির উদ্দেশ্যে দায়ের করা মামলাগুলো সরকারের নজরে এসেছে এবং সেগুলো যাচাই-বাছাই করে শনাক্ত করা হবে।
তিনি বলেন, “আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। মামলাবাজির মাধ্যমে যদি কারও হয়রানি করা হয়ে থাকে, সেটি বন্ধ করতে হবে।”
মামলা প্রত্যাহার সংক্রান্ত এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রত্যাহারের জন্য বিবেচনায় নেওয়া মামলাগুলোর মধ্যে হত্যা, মাদক, নারী ও শিশু নির্যাতনসংক্রান্ত মামলা অন্তর্ভুক্ত নয়। এসব গুরুতর অপরাধের মামলা বাদ দিয়ে অন্য মামলাগুলো আমলে নেওয়া হয়েছে।
নিজের বিরুদ্ধে দায়ের হওয়া মামলার প্রসঙ্গ টেনে তিনি বলেন, “আমার বিরুদ্ধেও বহু হত্যা মামলা রয়েছে। অস্ত্র ও বিস্ফোরক মামলা তো আছেই।”
সালাহউদ্দিন আহমদ আরও বলেন, রাজনৈতিক উদ্দেশ্যে করা মামলাগুলো যাচাই-বাছাই করে সেগুলো প্রত্যাহারের বিষয়ে আরেকটি উদ্যোগ নেওয়া হয়েছে। তবে এ প্রক্রিয়ার যেন অপব্যবহার না হয়, সেদিকেও সতর্ক দৃষ্টি রাখা হবে। যাচাই করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি।