বাংলাদেশ ক্রিকেটে নতুন উদ্যোগ: অধিনায়কদের জন্য ‘ক্যাপ্টেন্স কার্ড’ চালু
২৯ জানুয়ারী ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ণ
কলোম্বিয়ার ভেনেজুয়েলা সীমান্তে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্তের ঘটনায় বিমানের ১৫ জন আরোহীর কেউই বেঁচে নেই। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
কলোম্বিয়ার রাষ্ট্রীয় বিমান সংস্থা সাতেনা (SATENA) জানিয়েছে, বুধবার (২৮ জানুয়ারি) স্থানীয় সময় দুপুরে সীমান্তবর্তী শহর কুকুটা থেকে ওকানা যাওয়ার পথে ফ্লাইটটি দুর্ঘটনার কবলে পড়ে। অবতরণের ঠিক আগমুহূর্তে বিমানটির সঙ্গে কন্ট্রোল টাওয়ারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে উদ্ধারকারী দল দুর্গম পাহাড়ি এলাকায় বিমানের ধ্বংসাবশেষের সন্ধান পায়।
নিহতদের মধ্যে কলোম্বিয়ার একজন সংসদ সদস্য, একজন নির্বাচনি প্রার্থী, দুইজন ক্রু সদস্য এবং অন্যান্য যাত্রী রয়েছেন। দুর্ঘটনার পরপরই জরুরি উদ্ধার কার্যক্রম শুরু করা হলেও দুর্গম ভূপ্রকৃতি ও প্রতিকূল আবহাওয়ার কারণে উদ্ধার তৎপরতা ব্যাহত হয়।
কর্তৃপক্ষ জানিয়েছে, কুকুটা অঞ্চলটি পাহাড়ি এবং সেখানে আবহাওয়া অত্যন্ত দ্রুত পরিবর্তনশীল, যা এই দুর্ঘটনার একটি সম্ভাব্য কারণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। এছাড়া অঞ্চলটির কিছু অংশ কলোম্বিয়ার বৃহত্তম গেরিলা সংগঠন ন্যাশনাল লিবারেশন আর্মি (ELN)-এর নিয়ন্ত্রণে থাকায় নিরাপত্তা ঝুঁকিও রয়েছে।
দুর্ঘটনার সঠিক কারণ জানতে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছে কলোম্বিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। দেশটির সরকার নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে।