শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় আসছেন পাকিস্তান পার্লামেন্টের স্পিকার


সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামাজে জানাজায় অংশ নিতে ঢাকায় আসছেন পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আইয়াজ সাদিক। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এ তথ্য নিশ্চিত করেছেন।

৩০ ডিসেম্বর ২০২৫, ১০:২১ অপরাহ্ণ 

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় আসছেন পাকিস্তান পার্লামেন্টের স্পিকার
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় আসছেন পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আইয়াজ সাদিক। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার তার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে এ তথ্য জানান।

এক্সে দেওয়া পোস্টে ইসহাক দার লিখেছেন, আগামীকাল ঢাকায় অনুষ্ঠিত বেগম খালেদা জিয়ার নামাজে জানাজায় পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আইয়াজ সাদিক অংশ নেবেন।

এর আগে মঙ্গলবার দুপুরে ঢাকায় অবস্থিত পাকিস্তান হাইকমিশনের একটি সূত্র জানিয়েছিল, খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার নিজে ঢাকায় আসতে পারেন। তবে সর্বশেষ ঘোষণায় জানানো হয়েছে, পাকিস্তানের পক্ষ থেকে জানাজায় প্রতিনিধিত্ব করবেন দেশটির পার্লামেন্ট স্পিকার।

উল্লেখ্য, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর ২টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে তাকে দাফন করা হবে।