এসএসসি পরীক্ষা ২০২৬: কঠোর নীতিমালায় নতুন নিয়ম ও শাস্তির বিধান
১৫ ডিসেম্বর ২০২৫, ৯:২৭ পূর্বাহ্ণ
অস্ট্রেলিয়ার সিডনির জনপ্রিয় পর্যটনকেন্দ্র বন্ডি বিচে হনুকা উদযাপনের সময় সংঘটিত ভয়াবহ সশস্ত্র হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে। স্থানীয় সময় রবিবার সন্ধ্যায় সমুদ্রতটে আয়োজিত ধর্মীয় এই অনুষ্ঠানে দুই বন্দুকধারী এলোপাতাড়ি গুলি চালালে ঘটনাস্থলে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।
নিউ সাউথ ওয়েলসের স্বাস্থ্য মন্ত্রী রায়ান পার্ক জানিয়েছেন, রাতের মধ্যে নিহতের সংখ্যা ১২ থেকে বেড়ে ১৬ জনে পৌঁছেছে। আহতদের মধ্যে তিনজন শিশু রয়েছে, যারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। তাদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
প্রথম দিনের হনুকা উদযাপন উপলক্ষে রবিবার সন্ধ্যায় শত শত মানুষ বন্ডি বিচে জড়ো হয়েছিলেন। ঠিক সেই সময় হামলাকারীরা ভিড়ের মধ্যে গুলি চালাতে শুরু করে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পাল্টা অভিযান চালায়। পুলিশের গুলিতে এক হামলাকারী নিহত হয় এবং অপরজনকে গুরুতর আহত অবস্থায় গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত হামলাকারী বর্তমানে পুলিশ হেফাজতে চিকিৎসাধীন।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ এই হামলাকে ‘ইহুদিবিদ্বেষী সন্ত্রাসী হামলা’ হিসেবে অভিহিত করে তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, “ধর্মীয় উৎসবকে লক্ষ্য করে এমন নৃশংস হামলা অস্ট্রেলিয়ার মূল্যবোধের পরিপন্থী। দায়ীদের কঠোর শাস্তির আওতায় আনা হবে।”নিউ সাউথ ওয়েলস পুলিশের কমিশনার ম্যাল ল্যানিয়ন জানান, এ ঘটনায় অন্তত ২৯ জন আহত হয়েছেন, যাদের মধ্যে দুইজন পুলিশ সদস্যও রয়েছেন। তিনি আরও জানান, হামলাকারীদের একজন আগে থেকেই নিরাপত্তা সংস্থার নজরে ছিলেন, তবে নির্দিষ্ট কোনো হুমকির তথ্য তাদের কাছে ছিল না।
ঘটনার পর বন্ডি বিচ ও আশপাশের এলাকা ঘিরে কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে। একই সঙ্গে দেশজুড়ে ইহুদি উপাসনালয় ও জনসমাবেশস্থলে নিরাপত্তা বাড়ানোর ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। তদন্ত সংস্থাগুলো হামলার পেছনের উদ্দেশ্য ও সংশ্লিষ্টদের শনাক্তে কাজ শুরু করেছে।