এসএসসি পরীক্ষা ২০২৬: কঠোর নীতিমালায় নতুন নিয়ম ও শাস্তির বিধান
১১ ডিসেম্বর ২০২৫, ৯:১৩ অপরাহ্ণ
বাংলাদেশ ও মঙ্গোলিয়ার মধ্যে কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীদের জন্য পারস্পরিক ভিসা অব্যাহতি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এই আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন হয়।
চুক্তিতে বাংলাদেশের পক্ষে স্বাক্ষর করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, আর মঙ্গোলিয়ার পক্ষে স্বাক্ষর করেন বাংলাদেশে নিযুক্ত মঙ্গোলিয়ার অনাবাসিক রাষ্ট্রদূত গ্যানবোল্ট তামবাযাও। অনুষ্ঠান শুরুতে স্বাগত বক্তব্য দেন নাসিমুল গনি।সিনিয়র সচিব নাসিমুল গনি বলেন, “আমাদের উচিত এই কূটনৈতিক সদিচ্ছাকে ব্যবসা-বাণিজ্যিক যোগাযোগে রূপান্তর করা যেন আমাদের অর্থনৈতিক অংশীদারিত্বের পূর্ণ সম্ভাবনা বাস্তবায়িত হয়।” মঙ্গোলিয়ার রাষ্ট্রদূত বলেন, কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীদের অনুকূলে ভিসা অব্যাহতি চুক্তির পাশাপাশি ভবিষ্যতে সাধারণ নাগরিকদের জন্যও ভিসা অব্যাহতি চুক্তি করা যেতে পারে।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মঙ্গোলিয়ার প্রতিনিধি দলের সদস্যরা- বাংলাদেশে নিযুক্ত অনাবাসিক রাষ্ট্রদূত গ্যানবোল্ট তামবাযাও এবং মঙ্গোলিয়ায় বাংলাদেশের অনারারি কনস্যুল জেনারারি নাসরিন ফাতেমা আউয়াল। বাংলাদেশ প্রতিনিধি দলের সদস্য ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বহিরাগমন অনুবিভাগের অতিরিক্ত সচিব ফয়সল আহমেদ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (পূর্ব এশিয়া ও প্রশান্ত উইং) মোহাম্মদ নুরে আলম।চুক্তিতে মোট ১১টি অনুচ্ছেদ রয়েছে। এর মাধ্যমে উভয় দেশের কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীরা অপর পক্ষের ভূখণ্ডে প্রবেশ, বহির্গমন ও ট্রানজিটের ক্ষেত্রে ৩০ দিনের জন্য ভিসা ছাড়াই অবস্থান করতে পারবেন। এই চুক্তি অনির্দিষ্টকালের জন্য বলবৎ থাকবে, তবে চুক্তিবদ্ধ যে কোনো পক্ষ ৯০ দিনের লিখিত নোটিশ প্রদানের মাধ্যমে চুক্তি বাতিল করতে পারবে।
বাংলাদেশ বিভিন্ন দেশের সঙ্গে দ্বি-পাক্ষিক অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা সম্প্রসারণ এবং আন্তঃদেশীয় সম্পর্ক ফলপ্রসূ করার লক্ষ্যে এ ধরনের ভিসা অব্যাহতি চুক্তি করে থাকে। এ পর্যন্ত ৩৪ দেশের সঙ্গে বাংলাদেশের ভিসা অব্যাহতি চুক্তি সম্পাদিত হয়েছে।