এসএসসি পরীক্ষা ২০২৬: কঠোর নীতিমালায় নতুন নিয়ম ও শাস্তির বিধান
১০ ডিসেম্বর ২০২৫, ২:৫৯ অপরাহ্ণ
রাশিয়ার রাজধানী মস্কোর কাছে রুশ সামরিক বাহিনীর একটি কার্গো বিমান বিধ্বস্ত হয়ে পাইলটসহ সাত যাত্রীর সবাই নিহত হয়েছেন। মঙ্গলবার (৯ ডিসেম্বর) ইভানোভো জেলার একটি নির্জন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর তাস নিউজের।রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বিধ্বস্ত বিমানটি এএন-২২ সিরিজের একটি সামরিক পরিবহন বিমান, যা মূলত মালবাহী বা কার্গো পরিবহন কাজে ব্যবহৃত হয়। বিমানটির ইঞ্জিনে ত্রুটি দেখা দেওয়ার পর তা মেরামত করা হয়েছিল। ত্রুটি সারার পর পরীক্ষামূলকভাবে (টেস্ট ফ্লাইট) উড্ডয়ন করা হলে এতে পাইলটসহ মোট সাতজন ছিলেন।
মন্ত্রণালয় জানায়, সামরিক বিমানবন্দর থেকে টেক অফের কিছুক্ষণ পরই উড়োজাহাজটি নিয়ন্ত্রণ হারিয়ে ইভানোভো জেলার জনশূন্য একটি এলাকায় আছড়ে পড়ে। রাজধানী মস্কো থেকে ইভানোভোর দূরত্ব প্রায় ২০০ কিলোমিটার। দুর্ঘটনাস্থল নির্জন হওয়ায় বিমানের আরোহী ছাড়া অন্য কারো হতাহত হওয়ার আশঙ্কা নেই।প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানিয়েছে, দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে ইতোমধ্যে একটি বিশেষ তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং তারা ঘটনাস্থলে তদন্ত কার্যক্রম শুরু করেছে।