এসএসসি পরীক্ষা ২০২৬: কঠোর নীতিমালায় নতুন নিয়ম ও শাস্তির বিধান
৩ ডিসেম্বর ২০২৫, ৭:৪৮ অপরাহ্ণ
‘২৫ বছর আগে যেমন ছিলাম, এখন তার চেয়েও বেশি চাঙা’—মন্ত্রিসভার বৈঠক শুরুতেই এমন আত্মবিশ্বাসী মন্তব্য করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু বৈঠক শুরু হওয়ার পরপরই তার আচরণে দেখা গেল সম্পূর্ণ ভিন্ন চিত্র।
মঙ্গলবার অনুষ্ঠিত এই মন্ত্রিসভা বৈঠক প্রায় ২ ঘণ্টা ১৭ মিনিট ধরে চলে। সিএনএন-এর পর্যবেক্ষণে দেখা যায়, বৈঠকের বিভিন্ন অংশে ট্রাম্প মনোযোগ ধরে রাখতে হিমশিম খাচ্ছিলেন এবং একাধিকবার তন্দ্রায় ঢলে পড়ছিলেন বলে মনে হয়।
বৈঠকজুড়ে টেবিল ঘিরে থাকা মন্ত্রিসভার সদস্যরা একে একে ট্রাম্পের প্রশংসাসূচক বক্তব্য দিচ্ছিলেন। আর সেই সময় চেয়ারে হেলান দিয়ে আধবোজা চোখে বসে ছিলেন ট্রাম্প। কখনও চোখ পুরোপুরি বন্ধ হয়ে যাচ্ছে, আবার কখনও জেগে থাকার চেষ্টা করতে গিয়ে স্পষ্টভাবে অস্বস্তিতে পড়ছিলেন বলে ক্যামেরায় ধরা পড়ে।
মিটিংয়ের পুরো সময় একটি টেলিভিশন ক্যামেরা ট্রাম্পের ওপরই ফোকাস করা ছিল। সেই ফুটেজে দেখা যায়, দীর্ঘ বক্তৃতার সময় তার চোখ ভারী হয়ে আসছে, মাথা কেঁপে উঠছে—যেন ঘুমিয়ে পড়বেন পড়বেন অবস্থা।
বৈঠকের শুরুতেই ট্রাম্প তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী জো বাইডেনকে ‘স্লিপি জো’ বলে উপহাস করেছিলেন। কিন্তু এর কিছুক্ষণ পরই নিজেকে জেগে রাখতে বেগ পেতে হওয়ায় সেই মন্তব্য আরও আলোচনার জন্ম দিয়েছে।
ট্রাম্পের এই আচরণ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনা শুরু হয়েছে। অনেকে প্রশ্ন তুলছেন—২৫ বছর আগের চেয়ে বেশি প্রাণবন্ত দাবি করার সঙ্গে বাস্তব দৃশ্যের সামঞ্জস্য কতটা।
তবে ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি।