এসএসসি পরীক্ষা ২০২৬: কঠোর নীতিমালায় নতুন নিয়ম ও শাস্তির বিধান
২৮ নভেম্বর ২০২৫, ১০:২৪ পূর্বাহ্ণ
হংকংয়ের একটি বহুতল আবাসিক কমপ্লেক্সে লাগা ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে অন্তত ৯৪ জনে পৌঁছেছে। এখনো প্রায় ৩০০ জনকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। শহরে প্রায় ৮০ বছরের মধ্যে এটিকে সবচেয়ে বড় অগ্নিকাণ্ড হিসেবে চিহ্নিত করা হচ্ছে।
‘ওয়াং ফুক কোর্ট’ নামের ওই আবাসিক কমপ্লেক্সের আটটি ব্লকে মোট দুই হাজার আবাসিক ইউনিট রয়েছে। ১৯৮৩ সালে নির্মিত কমপ্লেক্সটিতে সম্প্রতি সংস্কার কাজ চলছিল। ভবনের চারপাশ ছিল বাঁশের কাঠামো ও জালের আচ্ছাদনে ঢাকা—যা আগুন দ্রুত ছড়িয়ে পড়ার অন্যতম কারণ বলে ধারণা করা হচ্ছে।
বুধবার স্থানীয় সময় দুপুর ২টা ৫১ মিনিটে তাই পো এলাকার এই কমপ্লেক্সে আগুন লাগে। ঘন ধোঁয়া ও তীব্র তাপের মধ্যেও দমকলকর্মীরা টানা ২৪ ঘণ্টার বেশি সময় ধরে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালান এবং ওপরের তলায় আটকে পড়া বাসিন্দাদের উদ্ধারে কাজ করেন।
অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হলে তদন্তে নেমে আবাসন সংস্কারের দায়িত্বে থাকা একটি নির্মাণ কোম্পানির তিন কর্মকর্তাকে বৃহস্পতিবার গ্রেপ্তার করে পুলিশ। তাদের বিরুদ্ধে দায়িত্বে অবহেলা ও অনিরাপদ নির্মাণ সামগ্রী ব্যবহারের অভিযোগ আনা হয়েছে।
দমকল বাহিনী জানিয়েছে, আগুন অনেকটাই নিয়ন্ত্রণে এলেও নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে, কারণ এখনো বহু মানুষ নিখোঁজ রয়েছেন।