বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬

ইউএইতে আটকা বাংলাদেশিদের ফেরাতে ইউএস-বাংলার দুই বিশেষ ফ্লাইট


ইরানে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বিমান চলাচল ব্যাহত হওয়ায় সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) আটকা পড়া বাংলাদেশিদের দেশে ফেরাতে দুটি বিশেষ ফ্লাইট পরিচালনার ঘোষণা দিয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।

৪ মার্চ ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ণ 

ইউএইতে আটকা বাংলাদেশিদের ফেরাতে ইউএস-বাংলার দুই বিশেষ ফ্লাইট
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

ইরানকে ঘিরে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাবে মধ্যপ্রাচ্যের আকাশপথে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বেশ কয়েকটি দেশের বিমান চলাচল আংশিক বা সম্পূর্ণভাবে বন্ধ থাকায় সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত বহু বাংলাদেশি যাত্রী দেশে ফিরতে পারছেন না। এ প্রেক্ষাপটে তাদের সহায়তায় দুটি বিশেষ ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রথম বিশেষ ফ্লাইটটি বুধবার (৪ মার্চ) সন্ধ্যা ৭টা ২০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুবাইয়ের উদ্দেশ্যে ছেড়ে যাবে। ফিরতি ফ্লাইটটি দুবাই থেকে স্থানীয় সময় রাত ১২টা ২০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে রওনা হবে।

দ্বিতীয় বিশেষ ফ্লাইটটি বৃহস্পতিবার বিকেল ৫টা ১৫ মিনিটে একই বিমানবন্দর থেকে দুবাইয়ের উদ্দেশ্যে যাত্রা করবে। ফিরতি ফ্লাইটটি স্থানীয় সময় রাত ১০টায় ঢাকায় পৌঁছাবে বলে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দুবাই বিমানবন্দর কর্তৃপক্ষ ইউএস-বাংলা এয়ারলাইন্স ছাড়াও এমিরেটসএয়ার ইন্ডিয়া-কে বিশেষ ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছে। বিশেষ ফ্লাইটগুলোতে অগ্রাধিকার ভিত্তিতে আসন বরাদ্দ দেওয়া হবে সেইসব যাত্রীদের, যাদের ভিসার মেয়াদ ইতোমধ্যে শেষ হয়ে গেছে অথবা শিগগিরই শেষ হওয়ার পথে রয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত রেখে দ্রুত যোগাযোগ করার আহ্বান জানিয়েছে।