এসএসসি পরীক্ষা ২০২৬: কঠোর নীতিমালায় নতুন নিয়ম ও শাস্তির বিধান
৪ নভেম্বর ২০২৫, ১০:১৯ অপরাহ্ণ
বাংলাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গুতে নতুন করে ১,১০১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
সরকারি তথ্য অনুযায়ী, এ নিয়ে চলতি বছরে দেশে ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৯২ জন এবং আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৭৩,৯২৩ জন।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১,০৭৭ জন রোগী, ফলে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭০,৫২৯ জন।
মৃতদের মধ্যে বেশিরভাগই ঢাকার বাসিন্দা ।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, নতুন করে মৃত্যু হওয়া চারজনের মধ্যে তিনজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এবং একজন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) বাসিন্দা।
বিভাগভিত্তিক নতুন শনাক্ত রোগীর সংখ্যা নিম্নরূপঃ
ঢাকা বিভাগ (মোট): ২০৮ জন
বরিশাল: ১৫১ জন
চট্টগ্রাম: ১২৫ জন
ময়মনসিংহ: ৭৫ জন
খুলনা: ৫৯ জন
রাজশাহী: ৪৫ জন
রংপুর: ১৯ জন
সিলেট: ৩ জন
ডেঙ্গু পরিস্থিতি নিয়ে সতর্কতা
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, নগর এলাকায় সঠিক বর্জ্য ব্যবস্থাপনা, পানির উৎস পরিষ্কার রাখা ও সময়মতো লার্ভা নিয়ন্ত্রণ না করলে ডেঙ্গুর প্রাদুর্ভাব আরও দীর্ঘায়িত হতে পারে।
সরকার জনগণকে মশা প্রতিরোধে সচেতন হওয়ার পাশাপাশি জ্বর, মাথাব্যথা বা শরীরব্যথা হলে দ্রুত চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছে।