শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৮ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৭৯৮


দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ শনাক্ত হয়েছে ৭৯৮ জনের শরীরে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ৯০২ জনে।

১৫ আগস্ট ২০২৬, ৫:২৮ অপরাহ্ণ 

হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৮ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৭৯৮
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

দেশে হামের পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠেছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি। একই সময়ে ৭০ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে এবং হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছেন আরও ৭২৮ জন।

শনিবার (১৫ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ৭৯৮ জন আক্রান্ত হয়েছেন। এ সময়ে ৭০০ শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে। চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৫৪৯ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মোট ৮০৩ শিশুর মৃত্যু হয়েছে। এর বাইরে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরও ৯৯ শিশু। সব মিলিয়ে এ সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ৯০২ শিশুর মৃত্যু হয়েছে।

এদিকে, ১৫ মার্চ থেকে শনিবার পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৪১ হাজার ৭৭৬ জনে। এর মধ্যে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ১৭ হাজার ৮০০ জনের শরীরে। এই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ২৩ হাজার ৪৯৪ রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে ১ লাখ ১৯ হাজার ৮৯ জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ পরিসংখ্যান বলছে, প্রতিদিনই নতুন করে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত শিশু হাসপাতালে ভর্তি হচ্ছে। একই সঙ্গে মৃত্যুর ঘটনাও অব্যাহত রয়েছে। ফলে শিশুদের মধ্যে হাম নিয়ন্ত্রণে দ্রুত শনাক্তকরণ, চিকিৎসা এবং প্রতিরোধমূলক কার্যক্রম আরও জোরদারের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।