রামিসা হত্যার ফরেনসিক রিপোর্ট পুলিশের হাতে
২৪ এপ্রিল ২০২৬, ৬:৫৪ অপরাহ্ণ
দেশে হাম পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠছে। গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৪ জন নিশ্চিতভাবে হামে আক্রান্ত ছিলেন এবং বাকি ৩ জন উপসর্গ নিয়ে মারা গেছেন।
শুক্রবার (২৪ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ১৫ মার্চ থেকে ২৪ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত দেশে মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ৫৫৯ জন। এর মধ্যে ৪ হাজার ২৩১ জনের শরীরে হাম নিশ্চিত করা হয়েছে। আক্রান্তদের মধ্যে বড় একটি অংশই শিশু, যা পরিস্থিতিকে আরও ঝুঁকিপূর্ণ করে তুলছে। এ সময়ের মধ্যে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে ১৯ হাজার ৭০৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৬ হাজার ৫২৭ জন। তবে প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে ৪২ জন এবং হামের উপসর্গ নিয়ে ১৯৮ জনের মৃত্যু হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ২১৫ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছেন। ক্রমবর্ধমান রোগীর চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছে দেশের হাসপাতালগুলো। মাঠ পর্যায়ের চিত্র বলছে, সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ার অন্যতম কারণ হলো পর্যাপ্ত আইসোলেশন বা পৃথক রাখার ব্যবস্থার অভাব। হাসপাতালের ভেতরে ও বাইরে আক্রান্ত রোগীদের আলাদা রাখার পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় তারা সাধারণ রোগীদের কাছাকাছি অবস্থান করছেন। এতে করে নতুন করে সংক্রমণের ঝুঁকি বাড়ছে।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, দ্রুত আইসোলেশন ব্যবস্থা নিশ্চিত করা না গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। একই সঙ্গে হাসপাতালের শয্যা বৃদ্ধি, শিশুদের জন্য বিশেষ চিকিৎসা ব্যবস্থা এবং সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।