বাংলাদেশ ক্রিকেটে নতুন উদ্যোগ: অধিনায়কদের জন্য ‘ক্যাপ্টেন্স কার্ড’ চালু
১৮ এপ্রিল ২০২৬, ১০:৫৮ অপরাহ্ণ
দেশে হামের প্রকোপ কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না। প্রতিদিনই এ সংক্রামক রোগে আক্রান্ত হয়ে ঝরে যাচ্ছে শিশুদের প্রাণ। সর্বশেষ ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে।
একই সময়ে নতুন করে ১ হাজার ২৮ জন রোগী হাম ও এর উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে ৮৬ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে ৩৭ জন শিশুর মৃত্যু হয়েছে। পাশাপাশি হামের উপসর্গ নিয়ে আরও ১৭৮ জন শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে দেশে মোট ৩ হাজার ৩৭৮ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। এছাড়া সন্দেহজনক হিসেবে বা উপসর্গ নিয়ে শনাক্ত হয়েছেন আরও ২২ হাজার ৪০৯ জন।
শুধু গত ২৪ ঘণ্টাতেই ৪ শিশুর মৃত্যুর পাশাপাশি ১ হাজার ২৮ জন নতুন রোগী শনাক্ত হওয়ায় পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মধ্যে। বিশেষজ্ঞরা বলছেন, টিকাদান কার্যক্রম জোরদার করা, অভিভাবকদের সচেতনতা বৃদ্ধি এবং দ্রুত চিকিৎসা নিশ্চিত না করা গেলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে।