পহেলা বৈশাখ জাতিসত্তা ও সংস্কৃতির অনন্য প্রতীক: প্রধানমন্ত্রী তারেক রহমান
১৪ এপ্রিল ২০২৬, ১০:৪১ অপরাহ্ণ
পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডাঃ শংকর প্রসাদ অধিকারীর চিকিৎসার দায়িত্ব নিয়েছে সরকার।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন আজ ঢাকার ন্যাশনাল নিউরোসায়েন্সেস ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন ডাঃ শংকরকে দেখতে গিয়ে একথা জানান।
এ সময় স্বাস্থ্যমন্ত্রী আহত চিকিৎসকের পরিবারের সদস্যদের সাথে কথা বলেন ও সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়ে বলেন, সরকারি দায়িত্ব পালন করতে গিয়ে ডাঃ শংকর প্রসাদ দুর্ঘটনায় পতিত হয়েছেন। তিনি দুর্ঘটনায় আহত হওয়ায় আমরা গভীরভাবে মর্মাহত। দক্ষ এই কর্মকর্তাকে সুস্থ করে তুলতে নিউরোসায়েন্সেস ইনস্টিটিউট ও হাসপাতালের চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা তার চিকিৎসার দায়িত্বভার নিচ্ছি। এ পর্যন্ত যে খরচ হয়েছে বা আগামীতে যে খরচ হবে তার ব্যয়ভার সরকার নির্বাহ করবে। এমনকি বিদেশ নেওয়ার প্রয়োজন হলে সে ব্যাপারে ব্যবস্থা নিতেও প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন।
উল্লেখ্য, ডাঃ শংকর প্রসাদ অধিকারী গত ১২ এপ্রিল মোটর সাইকেল দুর্ঘটনায় পতিত হন। আহতাধীন অবস্থায় পটুয়াখালী ও বরিশালে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ঢাকার নিউরোসায়েন্সেস হাসপাতালে পাঠানো হয়। ঐ রাতেই তার মস্তিষ্কে অপারেশন করা হয়েছে। বর্তমানে তিনি আইসিইউতে চিকিৎসাধীন আছেন, তবে তার অবস্থা শংকামুক্ত নয়।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাঃ প্রভাত চন্দ্র বিশ্বাস, পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডাঃ জালাল উদ্দিন মোহাম্মদ রুমী এবং নিউরোসায়েন্সেস ইনস্টিটিউট ও হাসপাতালের কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।