বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬

পুরনো ভিডিও নিয়ে কটাক্ষ, কড়া জবাব দিলেন প্রভা


২৬ আগস্ট ২০২৫, ৭:০০ অপরাহ্ণ 

পুরনো ভিডিও নিয়ে কটাক্ষ, কড়া জবাব দিলেন প্রভা

সাদিয়া জাহান প্রভা | ছবি: সংগৃহীত

  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

সম্প্রতি হিজাব পরা একটি ছবি ফেসবুকে পোস্ট করে বাজে মন্তব্যের শিকার হয়েছেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। সাধারণত তিনি মন্তব্যের জবাব না দিলেও, এবার একটি মন্তব্যের কঠোর জবাব দিতে বাধ্য হয়েছেন।

কারণ, ওই মন্তব্যটি তার জীবনের পুরনো একটি কালো অধ্যায়কে সামনে এনেছে।

মহিউদ্দিন আল কাদেরী নামে একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে প্রভার পুরনো ব্যক্তিগত ভিডিওর প্রসঙ্গ টেনে একটি নেতিবাচক মন্তব্য করা হয়।

এর জবাবে প্রভা লিখেছেন, “হালালভাবে জন্ম নিয়েও আপনি কুলাঙ্গার! কারণ আপনি একজন নিপীড়নের শিকার নারীকে উপহাস করছেন। যাকে বিশ্বাস করেছিলাম সেও আপনার মতো আরেকজন।” প্রভার এই কড়া জবাবের প্রশংসা করেছেন অনেকেই।