এলপিজির সংকট নেই, মজুত করে দাম বাড়ালে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
১ অক্টোবর ২০২৬, ৪:১৬ অপরাহ্ণ
দীর্ঘ ১৭ বছরের বিরতি কাটিয়ে আবারও পরিচালক আর বালকির সঙ্গে কাজ করছেন বলিউড অভিনেত্রী বিদ্যা বালান। এবার তামিল ভাষার নতুন একটি সিনেমায় একসঙ্গে দেখা যাবে তাদের। এরই মধ্যে সিনেমাটির শুটিং শুরু হয়ে গেছে। তবে নির্মাণাধীন এই ছবির গল্প, নাম কিংবা বিদ্যার চরিত্র কোনোটিই এখনো আনুষ্ঠানিক ভাবে প্রকাশ করা হয়নি।
নতুন সিনেমার সেট থেকে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি শেয়ার করেছেন বিদ্যা বালান। সেখানে হাতে চিত্রনাট্য, চোখে চশমা এবং লম্বা বিনুনিতে ভিন্ন লুকে দেখা গেছে অভিনেত্রীকে। ছবিটির সঙ্গে "নতুন শুরু" লিখে নিজের নতুন কাজের খবর জানিয়েছেন তিনি। একই পোস্টে নতুন তামিল সিনেমা এবং আর বালকির সঙ্গে আবারও কাজ করার বিষয়টি উল্লেখ করেছেন বিদ্যা।
সিনেমাটি নিয়ে নির্মাতারা আপাতত বেশ গোপনীয়তা বজায় রাখছেন। ফলে ছবির কাহিনি কী, বিদ্যার চরিত্রটি কেমন কিংবা তার সঙ্গে আর কোন কোন শিল্পী অভিনয় করছেন এসব বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি। এমনকি সিনেমাটি কবে মুক্তি পাবে, সেই ঘোষণাও আসেনি।
বিদ্যা ও আর বালকির সর্বশেষ একসঙ্গে কাজ ছিল ২০০৯ সালের আলোচিত সিনেমা "পা"। অমিতাভ বচ্চন ও অভিষেক বচ্চন অভিনীত ওই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন বিদ্যা। এরপর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও বালকির পরিচালনায় আর কোনো সিনেমায় দেখা যায়নি তাকে। এবার নতুন তামিল ছবির মাধ্যমে প্রায় দেড় যুগ পর তাদের পুনর্মিলন হতে যাচ্ছে।
তবে তামিল সিনেমায় বিদ্যা বালানের এটি প্রথম কাজ নয়। এর আগে "নেরকোন্ডা পারভাই" সিনেমায় অতিথি চরিত্রে দেখা গেছে তাকে। পাশাপাশি রজনীকান্ত অভিনীত "জেলার ২" সিনেমাতেও অভিনয় করছেন এই অভিনেত্রী।
নতুন সিনেমাটির মাধ্যমে অবশ্য আর বালকির পরিচালনায় প্রথমবার তামিল ভাষার পূর্ণাঙ্গ চলচ্চিত্রে কাজ করছেন বিদ্যা। ফলে দীর্ঘদিনের এই পরিচালক অভিনেত্রী জুটির প্রত্যাবর্তনের পাশাপাশি নতুন ভাষায় বিদ্যার উপস্থিতিও সিনেমাটিকে ঘিরে দর্শকদের আগ্রহ বাড়িয়েছে। বিস্তারিত তথ্য গোপন থাকায় আপাতত গল্প ও চরিত্র নিয়ে কৌতূহলই বাড়ছে।