হলিউডের নক্ষত্রপতন • "দ্য স্টিং" ও "স্টার ট্রেক" খ্যাত জেমস স্লোয়ান আর নেই।
২৬ সেপ্টেম্বর ২০২৬, ১:৫২ অপরাহ্ণ
দুই বাংলার দর্শকের কাছে নিজের অভিনয় ও সৌন্দর্যের আলাদা জায়গা তৈরি করেছেন জয়া আহসান। পর্দার ব্যস্ততার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও নিয়মিত উপস্থিত থাকেন এই অভিনেত্রী। কাজের ফাঁকে কখনো নিজের ছবি, কখনো ব্যক্তিগত সময়ের নানা মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগ করে নেন তিনি। আর তার প্রতিটি পোস্টই যেন নতুন করে আলোচনার জন্ম দেয়।
সম্প্রতি সামাজিক মাধ্যমে কয়েকটি ছবি প্রকাশ করে আবারও অনুরাগীদের নজর কেড়েছেন জয়া। ছবিগুলোতে স্নিগ্ধ গোলাপি পোশাকে দেখা গেছে তাকে। খুব সাধারণ ও স্বতঃস্ফূর্ত ভঙ্গিতে টেবিলের সামনে বসে ক্যামেরার দিকে তাকিয়ে মিষ্টি হাসি দিয়েছেন অভিনেত্রী। সাজসজ্জায় ছিল না অতিরিক্ত আড়ম্বর; বরং স্বাভাবিক সৌন্দর্য আর প্রাণবন্ত অভিব্যক্তিই ছবিগুলোর মূল আকর্ষণ।
ছবির সঙ্গে জয়ার দেওয়া ক্যাপশনও বেশ নজর কেড়েছে। লিখেছেন, "A smile I didn’t plan" অর্থাৎ এই হাসির জন্য আলাদা করে কোনো প্রস্তুতি বা পরিকল্পনা ছিল না। তার এই ছোট্ট কথাতেই যেন ফুটে উঠেছে স্বতঃস্ফূর্ততার গল্প। একজন ভক্ত মন্তব্য করেছেন, হাসির জন্য অন্তত পরিকল্পনা করতে হয় না জয়ার এই কথার সঙ্গে তিনি পুরোপুরি একমত।
তবে ছবিগুলো প্রকাশের পর শুধু হাসি নয়, জয়ার লুক নিয়েও শুরু হয়েছে আলোচনা। বয়সকে যেন নিজের সৌন্দর্যের পথে বাধা হতে দেন না তিনি এমন মন্তব্য করেছেন অনেক অনুরাগী। কেউ তার তারুণ্যদীপ্ত উপস্থিতির প্রশংসা করেছেন, আবার কেউ মজা করে তাকে একাধিক প্রজন্মের ক্রাশ হিসেবেও উল্লেখ করেছেন। সব মিলিয়ে পোস্টটি ভক্তদের মধ্যে বেশ সাড়া ফেলেছে।
অভিনয়ের পাশাপাশি ব্যক্তিজীবনের সাধারণ মুহূর্তও উপভোগ করেন জয়া। অবসর পেলেই বাড়ির বাগান, গাছপালা ও পোষ্যদের সঙ্গে সময় কাটাতে দেখা যায় তাকে। সামাজিক যোগাযোগমাধ্যমে এসব মুহূর্তের কিছু ঝলকও নিয়মিত শেয়ার করেন অভিনেত্রী।
এদিকে কাজের দিক থেকেও ব্যস্ত সময় পার করছেন জয়া আহসান। সম্প্রতি কৌশিক গাঙ্গুলির "আজও অর্ধাঙ্গিনী" সিনেমায় অভিনয় করেছেন তিনি। ভারতীয় প্রেক্ষাগৃহে মুক্তির পর সিনেমাটি দর্শক ও সমালোচকদের কাছ থেকে প্রশংসা পেয়েছে। অভিনয়ের পাশাপাশি পর্দার বাইরের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতেও যে জয়া এখনও সমানভাবে আলোচনায় থাকতে পারেন, সাম্প্রতিক এই ছবিগুলো যেন তারই আরেকটি উদাহরণ।