‘গোলাপি বাস’ নিয়ে ট্রল, নারীদের স্বাবলম্বিতা নিয়ে সাদিয়া আয়মানের ক্ষোভ
২২ আগস্ট ২০২৬, ১০:২১ পূর্বাহ্ণ
ইতালির রোমে কনসার্ট করতে গিয়ে নানা অভিযোগে বিতর্কে জড়ান দেশের জনপ্রিয় ব্যান্ড তারকা ও নগরবাউলের গায়ক জেমস। তার ও দলের বিরুদ্ধে হোটেল কক্ষ অপরিচ্ছন্ন রাখা, আয়োজকদের না জানিয়ে চলে যাওয়া, চুক্তি ভঙ্গসহ বেশ কিছু অভিযোগ ওঠে। এতদিন এসব বিষয়ে নগরবাউলের মুখপাত্র ও ব্যবস্থাপক রুবাইয়াৎ ঠাকুর রবিন বক্তব্য দিলেও এবার সরাসরি নিজের অবস্থান জানিয়েছেন জেমস।
বৃহস্পতিবার (২০ আগস্ট) স্থানীয় সময় সন্ধ্যায় ইতালির ভেনিসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন নগরবাউল। সেখানে জেমস বলেন, যথাযথ তথ্য-প্রমাণ ছাড়া তার বিরুদ্ধে ওঠা অভিযোগের কোনো ভিত্তি নেই।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া হোটেল কক্ষের অপরিচ্ছন্ন ছবির বিষয়ে জেমস বলেন, ‘একটা হোটেলের নিয়ম-কানুন আছে। যে রুম নিয়ে অভিযোগ, সেখানে কিছু ইয়াং মিউজিশিয়ান ছিল। তাদের বয়স কম, হয়তো রুম পুরোপুরি গুছিয়ে বা ক্লিন করে রাখেনি। এটা এমন কোনো বিগ ডিল নয়। এমন প্রায় সব হোটেলেই এটা ঘটে।’
তিনি আরও বলেন, অনেকেই হোটেলের কক্ষে বিভিন্ন জিনিসপত্র রাখেন। তাই ওই ঘটনাকে বড় করে দেখার কোনো কারণ নেই বলেও মন্তব্য করেন তিনি। হোটেল কক্ষের ছবি অনুমতি ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় তার ব্যক্তিগত গোপনীয়তা ক্ষুণ্ন হয়েছে কি না- সংবাদ সম্মেলনে এমন প্রশ্নও করা হয়। জবাবে জেমস স্পষ্ট করে বলেন, ‘এটা আমার রুমই না। সেক্ষেত্রে আমার প্রাইভেসির বিষয়টি আসছেই না।’
অর্থাৎ সামাজিক যোগাযোগমাধ্যমে যে কক্ষের ছবি ছড়িয়ে পড়েছে, সেটি তার ব্যক্তিগত কক্ষ ছিল না বলে দাবি করেছেন জেমস। তবে আয়োজকদের পক্ষ থেকে ওঠা চুক্তি ভঙ্গ ও টিকিট বিক্রির অর্থ আত্মসাতের অভিযোগ নিয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি জেমস। এ সময় তার মুখপাত্র ও ব্যবস্থাপক রুবাইয়াৎ ঠাকুর রবিন আয়োজকদের বিরুদ্ধে পারিশ্রমিক পরিশোধ না করার অভিযোগ তোলেন।
রবিনের দাবি, চুক্তি অনুযায়ী জেমসের পারিশ্রমিক ছিল ৩০ হাজার ইউরো। চুক্তির শর্ত অনুযায়ী পারিশ্রমিক পরিশোধের পরই জেমসের মঞ্চে ওঠার কথা ছিল। কিন্তু কনসার্ট শুরুর আগে আয়োজকেরা চুক্তি অনুযায়ী পুরো অর্থ পরিশোধ করেননি বলে দাবি করেন তিনি।
রোমের কনসার্ট ঘিরে বিতর্ক তৈরি হলেও ইউরোপ সফর চালিয়ে যাচ্ছে নগরবাউল। আগামী ২৩ আগস্ট ভেনিসে কনসার্ট করার কথা রয়েছে জেমস ও তার দলের। এরপর ইতালির আরও কয়েকটি শহরে পারফর্ম করবেন তারা। ইতালি সফর শেষে আগামী ৫ সেপ্টেম্বর সুইডেনে কনসার্ট করার কথা রয়েছে নগরবাউলের। ইউরোপের সফর শেষ করে আগামী ২২ সেপ্টেম্বর দেশে ফেরার পরিকল্পনা রয়েছে জেমস ও তার দলের।