কিসের হাসিনা, তার চেহারা কী দেখা গেছে? : স্বরাষ্ট্রমন্ত্রী
৯ আগস্ট ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ণ
ভারতের আসামে সাম্প্রতিক ভয়াবহ বন্যায় হাজারো পরিবারের জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বন্যায় গৃহহীন হয়ে পড়া প্রায় ৫০০ পরিবারের জন্য ঘর তৈরি করে দেওয়ার উদ্যোগ নিয়েছেন বলিউড সুপারস্টার সালমান খান।
সালমান খানের সংস্থা ‘বিইং হিউম্যান’ এর আগেও বন্যাকবলিত এলাকায় অসহায় মানুষের কাছে খাবার ও প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দিয়েছে। এবার ত্রাণ কার্যক্রমের দ্বিতীয় ধাপে ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনের ওপর জোর দেওয়া হচ্ছে।
মিড-ডের এক প্রতিবেদনে বলা হয়েছে, বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত নেপালি খুটি গ্রামে এখন পর্যন্ত প্রায় ২২০টি আধা স্থায়ী ঘর নির্মাণ করা হয়েছে। শুরু থেকেই পুনর্বাসনকে ত্রাণ পরিকল্পনার অংশ হিসেবে রাখা হয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
খবর অনুযায়ী, প্রতিটি ঘর নির্মাণে প্রায় ৩৫ হাজার থেকে ৪০ হাজার রুপি খরচ হবে। পরে সালমান খান এই উদ্যোগের সঙ্গে যুক্ত হন। তার সংস্থা ও সংশ্লিষ্টদের যৌথ উদ্যোগে মোট ৫০০টি ঘর নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়। নির্মাণের প্রথম ধাপে ২২০টি ঘরের কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। পর্যায়ক্রমে এসব ঘর ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে হস্তান্তর করা হচ্ছে।
বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য সামর্থ্য অনুযায়ী সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সালমান খান। তিনি বলেন, মানুষ হিসেবে মানুষের সাহায্য করা আমাদের দায়িত্ব।