৪ আগস্ট জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন ডেকেছে ২৪ ঘণ্টা সিএনজি (গ্যাস) সরবরাহ বাস্তবায়ন ঐক্য পরিষদ
২ আগস্ট ২০২৬, ৯:৫৬ পূর্বাহ্ণ
জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি স্মরণ ও উদযাপনকে কেন্দ্র করে আগামী ৫ আগস্ট রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে উন্মুক্ত কনসার্ট ‘বর্ষা বিপ্লবের গান’। ব্যতিক্রমধর্মী এই সাংস্কৃতিক আয়োজনের উদ্যোগ নিয়েছে মুনসুন কালচারাল অ্যালায়েন্স। সহযোগিতায় রয়েছে ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ প্ল্যাটফর্ম।
আয়োজকদের ঘোষণা অনুযায়ী, কনসার্টে দেশের জনপ্রিয় কয়েকটি ব্যান্ড এক মঞ্চে পারফর্ম করবে। অংশ নেওয়া ব্যান্ডগুলোর মধ্যে রয়েছে আর্টসেল, শিরোনামহীন, আর্ক, অ্যাভয়েড রাফা এবং কুঁড়েঘর। এ ছাড়া একক শিল্পী হিসেবে সংগীত পরিবেশন করবেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর এবং র্যাপার সেজান। পাশাপাশি নাহিদ অ্যান্ড মিউজিশিয়ান, কাজী আহনাফ তাহমীদসহ আরও কয়েকজন শিল্পী এই আয়োজনে অংশ নেবেন।
বিভিন্ন ঘরানার ব্যান্ড সংগীত, আধুনিক গান ও র্যাপ পরিবেশনার মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি, সংগ্রাম এবং সেই সময়ের চেতনাকে সংগীতের ভাষায় তুলে ধরা হবে বলে জানিয়েছে আয়োজকরা। উন্মুক্ত এই কনসার্টে অংশ নিতে কোনো টিকিটের প্রয়োজন হবে না। রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো সংগীতপ্রেমীর উপস্থিতি আশা করছেন আয়োজকরা।
তাদের মতে, সংগীতের মাধ্যমে নতুন প্রজন্মের কাছে জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস ও চেতনা তুলে ধরার পাশাপাশি এই আয়োজন স্মরণ, সংহতি ও সাংস্কৃতিক উদযাপনের একটি গুরুত্বপূর্ণ মঞ্চ হয়ে উঠবে। একই মঞ্চে জনপ্রিয় ব্যান্ড ও একক শিল্পীদের পরিবেশনা দর্শকদের জন্য বিশেষ আকর্ষণ সৃষ্টি করবে বলেও আশা প্রকাশ করেছেন তারা।