সোমবার, ১৮ মে, ২০২৬

চেন্নাই থেকে দেশে পৌঁছেছে কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সারের মরদেহ


লিভারজনিত জটিলতায় ভারতে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া অভিনেত্রী ও কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সারের মরদেহ চেন্নাই থেকে ঢাকায় পৌঁছেছে। ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে রোববার বিনা খরচে তার মরদেহ দেশে আনা হয়।
চেন্নাই থেকে দেশে পৌঁছেছে কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সারের মরদেহ
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

অভিনেত্রী ও জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সারের মরদেহ ভারতের চেন্নাই থেকে দেশে পৌঁছেছে। রোববার (১৭ মে) ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি বিমানে বিনা খরচে তার মরদেহ ঢাকায় আনা হয়।

পরিবার সূত্রে জানা গেছে, বাদ মাগরিব রাজধানীর বনানী ডিওএইচএস কেন্দ্রীয় মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পরে সোমবার মরদেহ নেওয়া হবে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার নানার বাড়িতে। সেখানেই তাকে দাফন করা হবে।

কারিনার বাবা কায়সার হামিদ জানান, পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী গজারিয়াতেই তার দাফন সম্পন্ন হবে।জানা গেছে, লিভার সংক্রান্ত জটিলতায় গুরুতর অসুস্থ হয়ে পড়লে গত ১১ মে এয়ার অ্যাম্বুলেন্সে করে কারিনা কায়সারকে ভারতের চেন্নাই নেওয়া হয়। পরে ভেলোরের খ্রিষ্টান মেডিক্যাল কলেজ (সিএমসি) হাসপাতালে তার চিকিৎসা চলছিল। শুক্রবার গভীর রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এর আগে রাজধানীর একটি হাসপাতালে এক সপ্তাহের বেশি সময় চিকিৎসাধীন ছিলেন কারিনা। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ভারতে পাঠানো হয়েছিল।