চার মাস পর ওয়ানডেতে ফিরছে বাংলাদেশ, প্রতিপক্ষ পাকিস্তান
৭ মার্চ ২০২৬, ৯:২০ অপরাহ্ণ
স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার আত্মহত্যার পর সব মহল থেকে ব্যাপক সমালোচনার মুখে পড়েন অভিনেতা জাহের আলভী। যদিও স্ত্রীর মৃত্যুর পর প্রথম দিকে শোক ও আবেগঘন কথাই বলেছিলেন তিনি।
তবে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে স্ত্রীকে নিয়ে বেশ কিছু বিস্ফোরক অভিযোগ তুলেছেন এই অভিনেতা। এত অল্প সময়ের মধ্যেই বক্তব্যের সুর বদলে ফেলায় নতুন করে তীব্র বিতর্কের মুখে পড়েছেন তিনি।
শুক্রবার (৬ মার্চ) রাত ১১টা ৩৫ মিনিটে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া দীর্ঘ এক স্ট্যাটাসে এটিকে নিজের ‘শেষ পোস্ট’ উল্লেখ করে আলভী দাবি করেন, এ ঘটনায় তাকে ফাঁসানো হচ্ছে।
পোস্টে তিনি প্রয়াত স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলেন। আলভীর দাবি, তার স্ত্রী সিগারেট, গাঁজা ও মদ্যপান করতেন। শুধু তাই নয়, তিনি ইকরার বিরুদ্ধে পরকীয়ার অভিযোগও তোলেন।
এছাড়া আলভী দাবি করেন, তিনি থাকা সত্ত্বেও ২০১০ সালে আফরা ইভনাথ খান ইকরা অন্য এক ব্যক্তিকে বিয়ে করেছিলেন এবং বাসরও করেছিলেন। তবে একজন প্রয়াত মানুষ, যিনি তার সন্তানের মা- তার বিরুদ্ধে এ ধরনের মানহানিকর অভিযোগ তোলা নৈতিকভাবে প্রশ্নবিদ্ধ বলে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। নেটিজেনরা পোস্টটি শেয়ার করে নানা ধরনের মন্তব্য করছেন এবং আলভীর সমালোচনা করছেন। এদিকে এই বিতর্কের মধ্যেই বিষয়টি নিয়ে মুখ খুলেছেন ছোটপর্দার নিয়মিত মুখ অভিনেত্রী তাসনুভা তিশা।
আরেক অভিনেত্রী রিমু রোজা খন্দকারের একটি পোস্ট শেয়ার করে আলভীর উদ্দেশে তাসনুভা তিশা লেখেন, “আমি মনে করি, এখনই সময় এসেছে আলভীর উচিত যিনি আমাদের মাঝে নেই, তার সম্পর্কে বাজে কথা বলা বন্ধ করা। অন্তত সেই নারীর প্রতি ন্যূনতম সম্মান দেখানো উচিত, যিনি তার সন্তানের মা।” তিনি আরও লেখেন, “এখন তারা খুব নোংরা খেলা খেলছে। এটা এখনই বন্ধ হওয়া উচিত।” জাহের আলভীর ওই পোস্ট ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্ক ও সমালোচনা এখনও অব্যাহত রয়েছে।