শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬

জাহের আলভী ও তার মায়ের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ১৫ এপ্রিল


ইভনাথ খান ইকরার আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে অভিনেতা জাহের আলভী ও তার মা নাসরিন সুলতানা শিউলির বিরুদ্ধে করা মামলার তদন্ত প্রতিবেদন আগামী ১৫ এপ্রিলের মধ্যে দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত।

২ মার্চ ২০২৬, ৮:২৬ অপরাহ্ণ 

জাহের আলভী ও তার মায়ের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ১৫ এপ্রিল
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

ইভনাথ খান ইকরার আত্মহত্যার ঘটনায় প্ররোচনার অভিযোগে অভিনেতা জাহের আলভী ও তার মা নাসরিন সুলতানা শিউলির বিরুদ্ধে করা মামলার তদন্ত প্রতিবেদন আগামী ১৫ এপ্রিলের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (২ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীন এ আদেশ দেন।

প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানান, রোববার বিকেলে মামলার এজাহার আদালতে আসে। আদালত তা গ্রহণ করে তদন্ত শেষে ১৫ এপ্রিলের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। এর আগে গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১২টার দিকে বাসার সিলিং ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ইকরাকে উদ্ধার করেন পরিবারের সদস্যরা। পরে বাসার মালিকসহ স্বজনরা তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল-এ নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং বাসা থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করে।

শনিবার রাতেই ইকরার মামা শেখ তানভীর আহমেদ আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা করেন। মামলায় উল্লেখ করা হয়, দীর্ঘদিনের পারিবারিক কলহ ও বিভিন্ন ধরনের নির্যাতনের কারণেই ইকরা আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন। মামলার তদন্ত শেষ হলে আদালতে প্রতিবেদন দাখিল করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।