বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬

রাষ্ট্রীয় শোক পালনে ঢাবির বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা স্থগিত


সাবেক শিক্ষার্থী ওসমান হাদীর মৃত্যুতে এক দিনের রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) অনুষ্ঠিত হওয়ার কথা থাকা এ পরীক্ষাটি পরবর্তীতে নতুন তারিখে নেওয়া হবে।

১৯ ডিসেম্বর ২০২৫, ১:২৬ অপরাহ্ণ 

রাষ্ট্রীয় শোক পালনে ঢাবির বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা স্থগিত
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

আগামীকাল শনিবার (২০ ডিসেম্বর) অনুষ্ঠিত হতে যাওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক রফিকুল ইসলামের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাবেক শিক্ষার্থী ও সাহসী জুলাই যোদ্ধা ওসমান হাদীর মৃত্যুতে এক দিনের রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসেবে শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে শোক দিবস পালন করা হবে। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমে শোক কর্মসূচি পালন করা হচ্ছে।এতে আরও বলা হয়, জুলাই গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারী সব জুলাই যোদ্ধা ও শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। শোক দিবস পালনের কারণে একই দিনে অনুষ্ঠিতব্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, স্থগিত পরীক্ষার নতুন সময়সূচি শিগগিরই বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। ভর্তি পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও সংশ্লিষ্ট বিজ্ঞপ্তি অনুসরণ করার অনুরোধ জানানো হয়েছে।ওসমান হাদীর মৃত্যুতে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ছাত্রসমাজে শোকের আবহ বিরাজ করছে। তার স্মরণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই সিদ্ধান্তকে অনেকেই শ্রদ্ধা ও সংহতির প্রতীক হিসেবে দেখছেন।