মৈত্রী পাইপলাইনে এলো আরও ৮ হাজার টন ডিজেল
৭ ডিসেম্বর ২০২৫, ৯:৩০ পূর্বাহ্ণ
দেশব্যাপী চলা ‘কমপ্লিট শাটডাউন’ বা সর্বাত্মক কর্মবিরতি কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করেছেন প্রাথমিক সহকারী শিক্ষকরা। শনিবার (৬ ডিসেম্বর) শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ এবং বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ এক যৌথ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, ন্যায্য তিন দফা দাবি আদায়ের লক্ষ্যে ঘোষিত কর্মসূচি সফলভাবে পালিত হয়েছে। তবে শিক্ষার্থীদের স্বার্থ, নৈতিকতা ও মানবিকতা বিবেচনায় নিয়ে রবিবার থেকে পরীক্ষা সম্পন্ন হওয়া পর্যন্ত কর্মসূচি স্থগিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, রবিবার (৭ ডিসেম্বর) থেকে সব শ্রেণির তৃতীয় প্রান্তিক মূল্যায়ন বা বার্ষিক পরীক্ষা স্বাভাবিকভাবে চলবে। পরীক্ষার সময়সূচি ব্যাহত না করতে এবং শিক্ষার্থীদের স্বার্থ সুরক্ষায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী কর্মসূচি দুই সংগঠনের আলোচনার ভিত্তিতে ঘোষণা করা হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে।
এর আগে গত ৩ ডিসেম্বর থেকে সারাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করে আসছিলেন সহকারী শিক্ষকরা। তাদের অভিযোগ ছিল, অর্থ মন্ত্রণালয়ের ১০ নভেম্বরের প্রেস বিজ্ঞপ্তিতে বেতন স্কেল-সংক্রান্ত প্রতিশ্রুতি দেওয়া হলেও ২২ দিনেও দাবি বাস্তবায়নে দৃশ্যমান অগ্রগতি হয়নি।
প্রাথমিক সহকারী শিক্ষকদের তিন দফা দাবির মধ্যে রয়েছে—
১. অর্থ মন্ত্রণালয়ের ঘোষণার ভিত্তিতে আপাতত ১১তম গ্রেডের প্রজ্ঞাপন জারি।
২. ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড পাওয়ার জটিলতা দূর করা।
৩. সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে শতভাগ বিভাগীয় পদোন্নতি নিশ্চিত করা।
শিক্ষকদের দাবি আদায়ের আন্দোলনে সহমর্মিতা জানিয়ে অনেক শিক্ষক কর্মসূচি চালিয়ে যাওয়ার পক্ষে থাকলেও, শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা সামনে রেখে শেষ পর্যন্ত কর্মবিরতি স্থগিত করেন তারা।