‘আমি ধর্ষিতার বাবা হতে চাইনি, গর্বিত পিতা হতে চেয়েছিলাম’-পল্লবীতে শিশু হত্যা মামলার রায় আজ
৮ জুন ২০২৬, ৭:২১ অপরাহ্ণ
আজ সোমবার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে জাতীয় পর্যায়ের স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম, প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এবং মন্ত্রণালয়ের বিভিন্ন কার্যক্রম নিয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত সাংবাদিকদের সামনে এই ঘোষণা দেন মন্ত্রী।
ফল প্রকাশের নির্দিষ্ট তারিখ উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন,"আমাদের এসএসসির রেজাল্ট ২০ জুলাই আউট করবে, সেই নির্দেশনা আমরা দিয়েছি।"
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, নির্ধারিত সময়ের মধ্যে ফলাফল প্রকাশের লক্ষ্যে ইতোমধ্যে যাবতীয় প্রস্তুতি ও কার্যক্রম শুরু হয়ে গেছে। পরীক্ষা শেষ হওয়ার পরবর্তী দুই মাসের মধ্যে ফল প্রকাশের যে দীর্ঘদিনের রেওয়াজ রয়েছে, সেই ধারাবাহিকতা বজায় রেখেই শিক্ষা বোর্ডগুলো কাজ করে যাচ্ছে।
সংবাদ সম্মেলনে শিক্ষা ও গণশিক্ষা ক্ষেত্রে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক ও সমসাময়িক পরিকল্পনা নিয়েও আলোচনা করা হয়।
এই সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহদী আমিন, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আব্দুল খালেক, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. দাউদ মিয়া, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক (ডিজি) ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসীসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।