বিসিবির নতুন সভাপতি তামিম ইকবাল, ৩ মাসের অ্যাডহক কমিটির দায়িত্ব গ্রহণ
৩০ মার্চ ২০২৬, ৯:৫৭ পূর্বাহ্ণ
চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী ২১ এপ্রিল থেকে সারাদেশে একযোগে শুরু হবে। পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে আয়োজনের লক্ষ্যে কেন্দ্রসচিবসহ মাঠ পর্যায়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের জন্য বিশেষ ১১ দফা নির্দেশনা জারি করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।
মাউশির মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর বি এম আব্দুল হান্নান স্বাক্ষরিত এক আদেশে এই নির্দেশনা দেওয়া হয়েছে। এতে আসন্ন পাবলিক পরীক্ষায় যেকোনো ধরনের অনিয়ম প্রতিরোধে সরকারের ‘শূন্য সহনশীলতা’ (জিরো টলারেন্স) নীতি অনুসরণের কথা পুনর্ব্যক্ত করা হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, এসএসসি ও সমমানের পরীক্ষা গ্রহণের জন্য নির্বাচিত প্রতিটি পরীক্ষা কেন্দ্র এবং কেন্দ্রের প্রতিটি কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপন নিশ্চিত করতে হবে। যেসব ক্যামেরা অচল রয়েছে সেগুলো পরীক্ষা শুরুর আগেই সচল করতে হবে। পাশাপাশি সিসিটিভি ক্যামেরায় ধারণ করা ভিডিও যথাযথভাবে সংরক্ষণ করতে হবে এবং প্রয়োজনে কর্তৃপক্ষের কাছে তা সরবরাহ করতে হবে।
এছাড়া পরীক্ষার্থীরা যাতে কোনোভাবেই নকল বা অসদুপায় অবলম্বন করতে না পারে সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পরীক্ষার্থীদের দেহ তল্লাশি করে কেন্দ্রে প্রবেশের অনুমতি দিতে হবে। ছাত্রীদের ক্ষেত্রে মহিলা শিক্ষকের মাধ্যমে তল্লাশির ব্যবস্থা নিশ্চিত করতে বলা হয়েছে। পরীক্ষার প্রতিটি কক্ষে কাটাওয়ালা ঘড়ি টাঙানো, পর্যাপ্ত আলো-বাতাসের ব্যবস্থা রাখা এবং কেন্দ্র পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিষয়েও নির্দেশনা দেওয়া হয়েছে।
নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে বলা হয়েছে, কেন্দ্রসচিব ছাড়া পরীক্ষার হলে অন্য কোনো শিক্ষক বা পরীক্ষার্থী মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না। স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েনের কথাও বলা হয়েছে। পাশাপাশি পরীক্ষার হলের প্রধান ফটকে অভিভাবক ও শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় নির্দেশনা টাঙিয়ে রাখতে বলা হয়েছে।
মাউশি সতর্ক করে জানিয়েছে, এসব নির্দেশনা বাস্তবায়নে কোনো ধরনের অবহেলা বা গাফিলতির কারণে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হলে সংশ্লিষ্ট কেন্দ্রসচিবসহ দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।