মৈত্রী পাইপলাইনে এলো আরও ৮ হাজার টন ডিজেল
২৪ মার্চ ২০২৬, ৮:৩১ অপরাহ্ণ
রমজানের দীর্ঘ ছুটি শেষে শিক্ষার্থীদের পড়াশোনায় পিছিয়ে পড়া কাটিয়ে উঠতে বিশেষ পদক্ষেপ নিয়েছে সরকার। এ লক্ষ্যে ছুটি শেষে ধারাবাহিকভাবে ১০টি শনিবার দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো খোলা রেখে নিয়মিত পাঠদান কার্যক্রম চালানোর নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তর-এর উপপরিচালক (প্রাক-প্রাথমিক ও একীভূত শিক্ষা) মো. জয়নাল আবেদীনের সই করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
আদেশে বলা হয়েছে, রমজান মাসব্যাপী বিদ্যালয় বন্ধ থাকায় শিক্ষার্থীদের মধ্যে শিখন ঘাটতি তৈরি হয়েছে। সেই ঘাটতি পূরণ এবং নির্ধারিত পাঠসূচি সময়মতো শেষ করার লক্ষ্যে ছুটি শেষে পরপর ১০টি শনিবার বিদ্যালয় খোলা রেখে পাঠদান কার্যক্রম পরিচালনা করতে হবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দেওয়া হয়েছে।
এ বিষয়ে আবু নূর মো. শামসুজ্জামান, মহাপরিচালক, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানান, নির্ধারিত পাঠপরিকল্পনা বাস্তবায়ন এবং শিক্ষার্থীদের শেখার ধারাবাহিকতা বজায় রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গত ৮ মার্চ থেকে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে ছুটি শুরু হয়। দীর্ঘ বিরতির পর আগামী রোববার, ২৯ মার্চ থেকে আবারও শ্রেণি কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে।