জুলাই গণঅভ্যুত্থান আইন ২০২৬ পাস: অংশগ্রহণকারীদের সুরক্ষা ও মামলা প্রত্যাহারের বিধান
১৩ আগস্ট ২০২৫, ৫:৪২ অপরাহ্ণ
রাজবাড়ীর গোয়ালন্দঘাট থানা পুলিশের পৃথক অভিযানে চাঞ্চল্যকর নজরুল হত্যা মামলা ও লিপি হত্যা মামলার মোট ৪ জন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, প্রথম ঘটনায়, গোয়ালন্দঘাট থানার নজরুল হত্যা মামলার তদন্তে পুলিশ (১২ আগস্ট) সকাল পৌনে ১১টার সময় গাজীপুর মেট্রোর গাছা থানা এলাকার জাতীয় বিশ্ববিদ্যালয়ের পূর্ব পাশে জয়নাল মাদবরের ভাড়া বাসা থেকে জুলহাস মন্ডল (২৪) কে গ্রেফতার করে। পরে( ১৩ আগস্ট) বিকেল ৫টার সময় ঢাকার কামরাঙ্গীরচর থানার আবু সাঈদ বাজার এলাকা থেকে শামিম সরদার (২৪) কে আটক করা হয়।
অন্যদিকে, দ্বিতীয় ঘটনায়,উল্লেখ্য যে,রাজবাড়ীর গোয়ালন্দে লিপি আক্তার (২৫) নামে এক প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। রোববার (১০ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ছোটভাকলা ইউনিয়নের চর বালিয়াকান্দি গ্রামে নিজ শয়নকক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
লিপি আক্তার ইরাক প্রবাসী মো. সবুজ সরদারের দ্বিতীয় স্ত্রী এবং একাই নির্মাণাধীন একতলা ভবনে বসবাস করতেন। নিহতের পরিবারের দাবি, ঘটনাস্থল থেকে সোনার গহনা, নগদ অর্থ ও তিনটি মোবাইল ফোন লুট হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে গোয়ালন্দঘাট থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। দায়ের হওয়া মামলা অনুযায়ী লিপি হত্যা মামলার তদন্তে (১৩ আগস্ট) রাত সাড়ে ১২টার সময় মুন্সিবাজার এলাকা থেকে স্থানীয়দের সহায়তায় সাইফুল মোল্লা (২৮) কে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে একই রাত ৪টার সময় উত্তর দৌলতদিয়া সাহাজুদ্দিন বেপারী পাড়া এলাকা থেকে আঙ্গুরী বেগমকে আটক করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত ৪ আসামীকে আদালতে সোপর্দ করা হয়েছে।
এই বিষয়ে গোয়ালন্দঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন— “রাজবাড়ী জেলা পুলিশ সর্বদা অপরাধ দমন ও রহস্য উদঘাটনে বদ্ধপরিকর। নজরুল ও লিপি হত্যা মামলার আসামীদের গ্রেফতার আমাদের চলমান অপরাধ দমন কার্যক্রমেরই অংশ। ভবিষ্যতেও এ ধরনের অপরাধের দ্রুত তদন্ত ও আসামী গ্রেফতারের মাধ্যমে আইন-শৃঙ্খলা রক্ষায় আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব।”