শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬

জয়পুরহাটের ক্ষেতলালে ২৭ কেজি গাঁজা উদ্ধার, আটক ২


জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলার বড়তারা গ্রামে স্থানীয়দের সহায়তায় ২৭ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে।

২৩ ফেব্রুয়ারি ২০২৬, ৬:৪৯ অপরাহ্ণ 

জয়পুরহাটের ক্ষেতলালে ২৭ কেজি গাঁজা উদ্ধার, আটক ২
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বড়তারা গ্রামে স্থানীয়দের সহযোগিতায় ২৭ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার দুপুর ১২টার দিকে বড়তারা ইউনিয়ন এলাকায় মোটরসাইকেলে করে গাঁজা বহনের গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় ডিবি পুলিশ। সন্দেহভাজন মোটরসাইকেলটি স্থানীয়রা আটকে দিলে একটি বস্তাভর্তি গাঁজা উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত গাঁজা বড়তারা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে জমা দেওয়া হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ডিবি পুলিশ গাঁজাসহ দুই ব্যক্তিকে আটক করে। প্রাথমিকভাবে জানা গেছে, আটক ব্যক্তিদের বাড়ি রাজশাহী জেলায়।

ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল ইসলাম জানান, বিষয়টি সম্পর্কে তিনি আগে অবগত ছিলেন না। পরে সংবাদ পেয়ে পরিষদ কার্যালয়ে আসেন। উদ্ধারকৃত গাঁজা ওজন করে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।

ডিবি পুলিশের এক কর্মকর্তা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তারা আগে থেকেই অভিযানে ছিলেন। স্থানীয়দের সহযোগিতায় ২৭ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।