এসএসসি পরীক্ষা ২০২৬: কঠোর নীতিমালায় নতুন নিয়ম ও শাস্তির বিধান
২৩ ডিসেম্বর ২০২৫, ৯:৩২ অপরাহ্ণ
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ এর অংশ হিসেবে সারাদেশে বিশেষ অভিযান জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এই অভিযানে গত ২৪ ঘণ্টায় ৬৬৩ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে উদ্ধার করা হয়েছে ৯টি আগ্নেয়াস্ত্র।
মঙ্গলবার পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং অপরাধ দমনে নিয়মিত পুলিশি কার্যক্রমের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হচ্ছে।
অভিযান চলাকালে সারাদেশে মোট ২৬ হাজার ৮৮১টি মোটরসাইকেল এবং ২৬ হাজার ৫৭৩টি যানবাহন তল্লাশি করা হয়। তল্লাশির সময় ৩৪২টি অবৈধ মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
পুলিশ সদর দপ্তর জানায়, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।