শনিবার, ১১ এপ্রিল, ২০২৬

নরসিংদীতে পুলিশি অভিযানে গাঁজা ও পিকআপসহ দুই মাদক পাচারকারী গ্রেফতার


১০ জুলাই ২০২৫, ৪:০৯ অপরাহ্ণ 

নরসিংদীতে পুলিশি অভিযানে গাঁজা ও পিকআপসহ দুই মাদক পাচারকারী গ্রেফতার
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

নরসিংদীর মাধবদীতে পুলিশি অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার  ১০ জুলাই ২০২৫, ভোর ৪টা ৩০ মিনিটে মাধবদী থানাধীন খনমর্দী এলাকার বায়তুল আমান জামে মসজিদের পশ্চিম পাশে একটি পাকা রাস্তার ওপর তল্লাশি চালায় মাধবদী থানা পুলিশের একটি আভিযানিক দল।

সন্দেহজনকভাবে দাঁড়িয়ে থাকা একটি নীল-হলুদ রঙের দেড় টনের পিকআপ (রেজিঃ নং- ঢাকা মেট্রো-ন-১৬-৯৮৪৭) তল্লাশি করে গাড়ির বডির নিচে গোপন চেম্বার থেকে মোট ৬০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

অভিযানে জব্দ করা হয়েছে পিকআপ গাড়িটি এবং গ্রেফতার করা হয়েছে দুই মাদক পাচারকারীকে। গ্রেফতারকৃতরা হলেন মোঃ খোকন মিয়া (২৫), পিতা- মৃত মতি মিয়া, সাং- ধামাউরা, থানা- সরাইল, জেলা- ব্রাহ্মণবাড়িয়া এবং মোঃ নিরব আহম্মেদ (১৯), পিতা- সাইদুর রহমান, সাং- আহরন্দ, থানা- ব্রাহ্মণবাড়িয়া সদর, জেলা- ব্রাহ্মণবাড়িয়া।

এই অভিযানে নেতৃত্ব দেন মাধবদী থানার অফিসার ইনচার্জ মো. নজরুল ইসলাম। অভিযানে অংশ নেন এসআই মো. আল আমিন, এসআই মো. জসিম উদ্দিন ও এএসআই মো. সাজ্জাদ হোসেন।

পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে এই ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে এবং জড়িতদের আইনের আওতায় আনা হবে।