মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

আনসার সদস্যদের তৎপরতায় বিআরটিএ কাফরুলে দালাল চক্রের ৩ সদস্য আটক


রাজধানীর কাফরুলে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয়ে সেবাগ্রহীতাদের দ্রুত কাজ করে দেওয়ার মিথ্যা আশ্বাস দিয়ে অবৈধভাবে অর্থ নেওয়ার সময় দালাল চক্রের তিন সদস্যকে আটক করেছেন দায়িত্বপ্রাপ্ত আনসার সদস্যরা। পরে মোবাইল কোর্টের মাধ্যমে তাদের প্রত্যেককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

১৪ সেপ্টেম্বর ২০২৬, ৯:৩৭ অপরাহ্ণ 

আনসার সদস্যদের তৎপরতায় বিআরটিএ কাফরুলে দালাল চক্রের ৩ সদস্য আটক
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

 রাজধানীর কাফরুলে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) কার্যালয়ে সেবাগ্রহীতাদের বিভিন্ন কাজ দ্রুত সম্পন্ন করে দেওয়ার মিথ্যা আশ্বাস ও প্রলোভন দেখিয়ে অবৈধভাবে অর্থ গ্রহণের সময় দালাল চক্রের তিন সদস্যকে আটক করেছেন দায়িত্বরত আনসার সদস্যরা।
সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে বিআরটিএ কাফরুল কার্যালয়ে এ ঘটনা ঘটে।

জানা যায়, কার্যালয়ে আগত সেবাগ্রহীতাদের কাছ থেকে বিভিন্ন কাজ দ্রুত করে দেওয়ার কথা বলে অর্থ নেওয়ার সময় কয়েকজনের সন্দেহজনক কার্যক্রম দায়িত্বরত আনসার সদস্যদের নজরে আসে। পরে পিসি মো. খোরশেদ আলমের নেতৃত্বে আনসার সদস্যরা অভিযান পরিচালনা করে তিনজনকে হাতেনাতে আটক করেন।

আটক ব্যক্তিরা হলেন- মো. মাসুম (৪৭), মো. আশরাফুল ইসলাম বাবু (২৫) এবং মো. সবুজ (৩৩)। পরবর্তীতে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মো. আনিসুজ্জামান, আদালত-০৩, মোবাইল কোর্ট পরিচালনা করেন। মোবাইল কোর্টে আটক তিনজনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। পরে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

অভিযানে পিসি মো. খোরশেদ আলমের পাশাপাশি এপিসি মো. আল মিজান, আনসার সদস্য আব্দুল হাই, মো. রোকনুজ্জামান, মো. রাকিব মিয়া ও মো. শাহ ইমরান দায়িত্ব পালন করেন। ঢাকা মহানগর আনসারের পশ্চিম জোনের দায়িত্বরত সদস্যদের তাৎক্ষণিক সতর্কতা ও তৎপরতায় দালাল চক্রের কার্যক্রম প্রতিরোধের পাশাপাশি বিআরটিএ কার্যালয়ে আগত সাধারণ সেবাগ্রহীতাদের স্বার্থ সুরক্ষায় কার্যকর ভূমিকা রাখা সম্ভব হয়েছে।