শনিবার, ১১ এপ্রিল, ২০২৬

সর্বসাধারণের জন্য উন্মুক্ত শহীদ জিয়া ও খালেদা জিয়ার সমাধিস্থল


শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিস্থল সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুর থেকে সাধারণ মানুষ ও দলীয় নেতা-কর্মীরা সেখানে প্রবেশ করে শ্রদ্ধা নিবেদন করছেন।

১ জানুয়ারী ২০২৬, ২:৩৪ অপরাহ্ণ 

সর্বসাধারণের জন্য উন্মুক্ত শহীদ জিয়া ও খালেদা জিয়ার সমাধিস্থল
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিস্থল সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সাধারণ মানুষের প্রবেশের জন্য রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে অবস্থিত এ সমাধিস্থল খুলে দেওয়া হয়।

বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে সকাল থেকেই সাধারণ মানুষ ও বিএনপির নেতা-কর্মীদের অনেকে জিয়া উদ্যান এলাকায় ভিড় করেন। তবে উদ্যান বন্ধ থাকায় বিজয় স্মরণি মোড়ের প্রবেশমুখে ব্যারিকেডের সামনে অপেক্ষা করতে দেখা যায় অনেককে। সমাধিস্থলে প্রবেশের সুযোগ না পেয়ে অনেকে সড়কের পাশেই দাঁড়িয়ে দোয়া ও মোনাজাত করেন। বৃহস্পতিবার সকালে বেগম খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে জিয়া উদ্যানে আসেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেন এবং তাঁদের আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত করেন।

জিয়া উদ্যানে চলমান সংস্কার কাজের কারণে কিছু সময়ের জন্য ভেতরে প্রবেশ বন্ধ রাখা হয়েছিল। কাজের একটি অংশ শেষ হওয়ায় দুপুরে তা সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। উদ্যানের সার্বিক নিরাপত্তায় পুলিশের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা গেছে।

উল্লেখ্য, গতকাল বুধবার বিকেল ৩টার দিকে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব আবদুল মালেকের ইমামতিতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হয়। পরে বিকেল পৌনে ৫টার দিকে তাঁকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হয়।