স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষক, ঋণখেলাপী ও বকেয়াদাররা প্রার্থী হতে পারবেন না
২৪ জুলাই ২০২৬, ১১:৪২ অপরাহ্ণ
রাজধানী ঢাকার গুলশান, তেজগাঁও, ওয়ারী, লালবাগ ও গুলিস্তান—এই পাঁচটি ট্রাফিক জোনে মোটরযানের আরএফআইডি (RFID) সক্ষমতা যাচাই ও তাৎক্ষণিক প্রতিস্থাপন কার্যক্রম সফলভাবে পরিচালিত হচ্ছে। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), বিটিএমএফ (BMTF) এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-এর সমন্বিত উদ্যোগে এ কার্যক্রম নিরবচ্ছিন্নভাবে চলমান রয়েছে।
প্রতিটি স্থানে ডিএমপির সংশ্লিষ্ট এডিসি (ট্রাফিক), ট্রাফিক পুলিশ সদস্য, বিআরটিএ এবং বিটিএমএফ-এর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা সমন্বয়ের মাধ্যমে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছেন। মোটরযানের কাগজপত্র যাচাই, আরএফআইডির কার্যকারিতা পরীক্ষা এবং প্রয়োজনীয় ক্ষেত্রে তাৎক্ষণিক প্রতিস্থাপনের মাধ্যমে সেবা প্রদান করা হচ্ছে।
এই কার্যক্রমের অন্যতম লক্ষ্য হলো মোটরযানের ডিজিটাল পরিচিতি ব্যবস্থাকে আরও কার্যকর করা, আইন প্রয়োগকারী সংস্থার কার্যক্রমকে প্রযুক্তিনির্ভর করা এবং সড়কে শৃঙ্খলা নিশ্চিত করা। পাশাপাশি যানবাহনের তথ্য দ্রুত যাচাইয়ের মাধ্যমে ট্রাফিক ব্যবস্থাপনা আরও দক্ষ করা এবং রাজধানীর সড়কে যানজট নিয়ন্ত্রণে সহায়ক ভূমিকা পালন করাও এ উদ্যোগের গুরুত্বপূর্ণ উদ্দেশ্য।
সংশ্লিষ্ট সকল সংস্থার আন্তরিক সহযোগিতা ও সমন্বিত প্রচেষ্টার ফলে রাজধানীর পাঁচটি ট্রাফিক জোনে আরএফআইডি সক্ষমতা যাচাই ও প্রতিস্থাপন কার্যক্রম সুশৃঙ্খল, স্বচ্ছ ও নিরবচ্ছিন্নভাবে এগিয়ে চলছে। ভবিষ্যতেও জনসেবার মান উন্নয়ন এবং আধুনিক, প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে এ কার্যক্রম অব্যাহত থাকবে।