শনিবার, ১১ এপ্রিল, ২০২৬

রাজধানীতে আবারও ভূমিকম্প


২২ নভেম্বর ২০২৫, ৬:৪৮ অপরাহ্ণ 

রাজধানীতে আবারও ভূমিকম্প
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৫ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। এর মাত্রা ছিল রিখটার স্কেলে ৩ দশমিক ৭।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এবং ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) ভূমিকম্পের এ তথ্য নিশ্চিত করেছে। ইউএসজিএসের তথ্য অনুযায়ী ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল রাজধানীর বাড্ডা এলাকা এবং এর গভিরতা ছিল ভূ-পৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার।


এর আগে আজ সকালে ঢাকার অদূরে নরসিংদীতে ফের একটি ভূকম্পনের উৎপত্তি হয়েছে। তবে এটি মৃদু মাত্রার। রিখটার স্কেলে এটির মাত্রা ৩ দশমিক ৩।

শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে ৫ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে।