শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬

রাজধানীতে ফের বাসে অগ্নিসংযোগ, এক রাতে তিন স্থানে আগুন


রাজধানীতে মধ্যরাতে রায়েরবাগ, যাত্রাবাড়ী ও উত্তরায় তিনটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিস দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনলেও তিনটি বাসই পুড়ে যায়। কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

১১ নভেম্বর ২০২৫, ৯:২৯ পূর্বাহ্ণ 

রাজধানীতে ফের বাসে অগ্নিসংযোগ, এক রাতে তিন স্থানে আগুন
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

রাজধানী ঢাকায় সোমবার (১০ নভেম্বর) ভোররাতে তিনটি পৃথক স্থানে তিনটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রায়েরবাগ, যাত্রাবাড়ী ও উত্তরার দিয়াবাড়িতে এসব ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার শাহজাহান হোসেন জানিয়েছেন, রাত ১টা থেকে ভোর ৪টার মধ্যে রায়েরবাগে রাজধানী পরিবহণ, যাত্রাবাড়ীতে এবং উত্তরা দিয়াবাড়িতে রাইদা পরিবহণের বাসে আগুন দেওয়া হয়। আগুনে তিনটি বাসই পুড়ে গেলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এর আগের রাতে ধানমন্ডি, বাড্ডা ও শাহজাদপুরেও একইভাবে কয়েকটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। পরপর এসব অগ্নিকাণ্ডে আতঙ্ক ছড়িয়ে পড়েছে রাজধানীতে।