গ্রেফতার অভিযান • ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৬৮৪, মামলা ৪৪
২৬ অক্টোবর ২০২৬, ১২:৪৭ অপরাহ্ণ
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৬৬২ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় বিভিন্ন অপরাধে ৪৩ টি মামলা দায়ের করা হয়েছে। অভিযানে মাদকদ্রব্যের পাশাপাশি দেশীয় অস্ত্র, মোটরসাইকেল, মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২৫ অক্টোবর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করা হয়। এ সময় বিভিন্ন ধরনের আলামতও জব্দ করা হয়েছে।
ডিএমপির তথ্য অনুযায়ী, গ্রেফতার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ৩৬ জন, লালবাগে ৭৮ জন, ওয়ারীতে ৯৩ জন, মতিঝিলে ৮২ জন, তেজগাঁওয়ে ৯২ জন, মিরপুরে ১৪০ জন, গুলশানে ৭৮ জন এবং উত্তরা বিভাগে ৫৭ জন রয়েছেন। এ ছাড়া গোয়েন্দা পুলিশের অভিযানে আরও ছয়জনকে গ্রেফতার করা হয়েছে।
অভিযানকালে উদ্ধার করা সামগ্রীর মধ্যে রয়েছে একটি চাইনিজ কুড়াল, দুটি চাকু, ৪ হাজার ৬২১ পিস ইয়াবা, ৭১২ গ্রাম গাঁজা ও ৩০ গ্রাম হেরোইন। এ ছাড়া ৩০০ বোতল আমদানি নিষিদ্ধ নেশাজাতীয় দ্রব্য ESkuf, একটি মোটরসাইকেল, পাঁচটি মোবাইল ফোন এবং নগদ ৩৩ হাজার ৮২০ টাকা জব্দ করা হয়েছে।
গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।