শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬

মিরপুরে সরকারি গাড়ির ধাক্কা, ঘটনাস্থলে বিলম্বে ট্রাফিক- ভুক্তভোগীদের অভিযোগে প্রশ্নের মুখে আইনশৃঙ্খলা


রাজধানীর মিরপুর ১২ নম্বর এলাকায় ট্রাফিক পুলিশ বক্সের সামনে সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে একটি সরকারি গাড়ির সঙ্গে অন্য গাড়ির সংঘর্ষের ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, গাড়িটি পুলিশের এক ডিআইজি ব্যবহার করতেন। দুর্ঘটনার পর মামলা নিতে দেরি ও অসৌজন্যমূলক আচরণের অভিযোগও উঠেছে।

৩০ মার্চ ২০২৬, ৯:৩৬ অপরাহ্ণ 

মিরপুরে সরকারি গাড়ির ধাক্কা, ঘটনাস্থলে বিলম্বে ট্রাফিক- ভুক্তভোগীদের অভিযোগে প্রশ্নের মুখে আইনশৃঙ্খলা
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

রাজধানীর মিরপুর-১২ নম্বর এলাকায় ট্রাফিক পুলিশ বক্সের সামনে সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে একটি সরকারি গাড়ির সঙ্গে অন্য একটি গাড়ির সংঘর্ষের ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীদের দাবি, সংশ্লিষ্ট গাড়িটি পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা (ডিআইজি) ব্যবহার করতেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতিতে চলার সময় সরকারি গাড়িটির চালক পাশের একটি গাড়িকে সজোরে ধাক্কা দেন। ব্যস্ততম এই সড়কে দুর্ঘটনাটি ঘটলেও, কাছেই ট্রাফিক পুলিশ বক্স থাকা সত্ত্বেও তাৎক্ষণিকভাবে কোনো ট্রাফিক সার্জেন্টকে ঘটনাস্থলে দেখা যায়নি।
ভুক্তভোগীদের অভিযোগ, দুর্ঘটনার প্রায় ১৫ মিনিট পর একজন ট্রাফিক সার্জেন্ট ঘটনাস্থলে আসেন। তবে ক্ষতিগ্রস্ত পক্ষ মামলা করতে চাইলে তিনি তা গ্রহণ করেননি বলে অভিযোগ ওঠে। এ সময় ক্ষতিগ্রস্ত গাড়িতে থাকা এক ভদ্রমহিলার সঙ্গে ট্রাফিক সংশ্লিষ্ট কয়েকজন সদস্য অসৌজন্যমূলক আচরণ করেছেন বলেও দাবি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, ঘটনার সময় সরকারি গাড়িটিতে চালকের সঙ্গে আরও একজন যুবক ছিলেন।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন উঠেছে। জ্বালানি সংকটের সময়ে সরকারি গাড়ি কীভাবে ব্যবহৃত হচ্ছে, সংশ্লিষ্ট কর্মকর্তা গাড়িতে উপস্থিত না থাকলেও কেন সেটি বাইরে চলাচল করছিল- এসব বিষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তারা। একই সঙ্গে, সরকারি বা পুলিশের গাড়ি দুর্ঘটনায় জড়িত হলে মামলা গ্রহণে কোনো আইনি বাধা আছে কি না, সে প্রশ্নও তুলেছেন ভুক্তভোগীরা।
উল্লেখিত গাড়িটির নম্বর ঢাকা মেট্রো-ঘ ১৪-২৫৫৩ বলে জানা গেছে।