চুয়াডাঙ্গায় অভিযানে আটক বিএনপি নেতার মৃত্যু: অভিযানে অংশ নেওয়া সব সেনা সদস্য প্রত্যাহার, তদন্ত কমিটি গঠন
৩০ ডিসেম্বর ২০২৫, ১১:০১ পূর্বাহ্ণ
আগামী বৃহস্পতিবার রাজধানীর পূর্বাচলের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা -২০২৬ শুরু। এবারের মেলা উদ্বোধন করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।
সোমবার বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বাণিজ্য সচিব মাহবুবুর রহমান এ তথ্য জানান। সংবাদ সম্মেলনে ইপিবি ভাইস চেয়ারম্যান হাসান আরিফ, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রপ্তানি) আব্দুর রহিম খান এবং রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) মহাপরিচালক বেবি রানী কর্মকারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাণিজ্য সচিব জানান, এবারের মেলায় ১৯৫২ সালের ভাষা আন্দোলন, বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের জুলাই আন্দোলনে আহত ও শহীদদের স্মরণে স্থিরচিত্র প্রদর্শনের জন্য বিশেষভাবে ‘বাংলাদেশ স্কয়ার’ নির্মাণ করা হয়েছে। একই সঙ্গে সম্ভাবনাময় সেক্টর ও পণ্যভিত্তিক একাধিক সেমিনার আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। এবছর অনলাইনের মাধ্যমে বিভিন্ন ক্যাটাগরির স্টল ও প্যাভিলিয়ন স্পেস বরাদ্দ দেওয়া হয়েছে। দর্শনার্থীদের সুবিধার্থে মেলায় আধুনিক ই-টিকিটিং ব্যবস্থা চালু করা হয়েছে। অন-স্পট টিকিট ক্রয়ের পাশাপাশি অনলাইনে টিকিট কিনে কিউআর কোড স্ক্যান করে মেলায় প্রবেশ করা যাবে।
যাতায়াত সুবিধা বাড়াতে বিআরটিসির ডেডিকেটেড বাস সার্ভিসের পাশাপাশি কনসেশনাল রেটে ‘পাঠাও’ সার্ভিস যুক্ত করা হয়েছে বলেও জানান তিনি।
আয়োজকরা আশা করছেন, আধুনিক ব্যবস্থাপনা, ঐতিহাসিক প্রদর্শনী এবং ব্যবসাবান্ধব পরিবেশের কারণে এবারের ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা দেশি-বিদেশি ব্যবসায়ী ও দর্শনার্থীদের জন্য আরও আকর্ষণীয় হয়ে উঠবে।