মালয়েশিয়ায় ১০ হাজার বাংলাদেশি কর্মী যাচ্ছেন সম্পূর্ণ জিরো কস্টে
৩১ আগস্ট ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ণ
দেশের বাজারে সোনার গহনার দাম কমানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার গহনার দাম কমানো হয়েছে ৪ হাজার ৪৭৪ টাকা।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৬ হাজার ২৫৪ টাকা।
স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম কমায় সোনার নতুন এই দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সোমবার (৩১ আগস্ট) সকাল ১০টা থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে।
সোমবার বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে সোনার দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবী সোনার মূল্য হ্রাস পাওয়ায় নতুন করে সোনার গহনার দাম সমন্বয় করা হয়েছে। এর ফলে দেশের বাজারে সোনার গহনা কিনতে ক্রেতাদের আগের তুলনায় প্রতি ভরিতে ৪ হাজার ৪৭৪ টাকা কম খরচ হবে। নতুন এই দাম সোমবার সকাল ১০টা থেকে দেশের সব জুয়েলারি দোকানে কার্যকর করা হয়েছে।