রংপুরে একই পরিবারের চারজনকে হত্যা: দুইজন গ্রেপ্তার, বাড়িতেই গোসল-খেজুর খেয়ে ইয়াবা সেবন
২৪ আগস্ট ২০২৬, ৩:৩৫ অপরাহ্ণ
ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা ঘোষণার সম্ভাবনাকে কেন্দ্র করে সপ্তাহের প্রথম কার্যদিবসে এশিয়ার বাজারে কমেছে অপরিশোধিত তেলের দাম।
সোমবার (২৪ আগস্ট) সকালে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ও ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) উভয় ধরনের অপরিশোধিত তেলের দামই ১ শতাংশের বেশি কমেছে।
এশিয়ার প্রাথমিক লেনদেনে ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ১ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯৩ দশমিক ৪৫ ডলারে নেমে আসে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ডব্লিউটিআই অপরিশোধিত তেলের দাম কমে দাঁড়ায় ৮৬ দশমিক ১৪ ডলারে। এর আগে শুক্রবার ব্রেন্ট ক্রুডের দাম ৯৪ দশমিক ৩৯ ডলার এবং ডব্লিউটিআই ৮৭ দশমিক ০৬ ডলারে লেনদেন শেষ করেছিল। যুক্তরাষ্ট্রের ইরানবিষয়ক কঠোর পদক্ষেপের আশঙ্কায় গত সপ্তাহে তেলের বাজারে ঊর্ধ্বমুখী চাপ তৈরি হয়েছিল।
এদিকে যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ইরানের বিরুদ্ধে বড় ধরনের অর্থনৈতিক নিষেধাজ্ঞা ঘোষণার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে। বাজারসংশ্লিষ্টরা বলছেন, নতুন নিষেধাজ্ঞার ধরন এবং এর সম্ভাব্য প্রভাব স্পষ্ট হওয়ার পর তেলের বাজারের পরবর্তী গতিপথও আরও পরিষ্কার হবে।
বিশ্লেষকদের মতে, ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞার ফলে দেশটির তেল রপ্তানি ও আন্তর্জাতিক সরবরাহ ব্যবস্থায় কী ধরনের প্রভাব পড়ে, তার ওপর আগামী দিনে বিশ্ববাজারে তেলের দামের গতিপথ অনেকটাই নির্ভর করবে।
বিশেষ করে মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালিতে তেল পরিবহন নিয়ে অনিশ্চয়তা বাড়লে বাজারে নতুন করে অস্থিরতা তৈরি হতে পারে। ফলে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের পরবর্তী পদক্ষেপের দিকে এখন গভীর নজর রাখছেন বিনিয়োগকারী ও বাজারসংশ্লিষ্টরা।