পহেলা বৈশাখ জাতিসত্তা ও সংস্কৃতির অনন্য প্রতীক: প্রধানমন্ত্রী তারেক রহমান
২ এপ্রিল ২০২৬, ৫:৫৮ অপরাহ্ণ
দেশে ভোক্তা পর্যায়ে এলপিজির দাম উল্লেখযোগ্য হারে বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এপ্রিল মাসের জন্য নতুন দর নির্ধারণ করে সংস্থাটি জানিয়েছে, ১২ কেজি সিলিন্ডারের দাম এক লাফে ৩৮৭ টাকা বাড়িয়ে ১ হাজার ৭২৮ টাকা করা হয়েছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেলে বিইআরসি এই নতুন মূল্য ঘোষণা করে। ঘোষণায় বলা হয়, নতুন নির্ধারিত দাম একই দিন সন্ধ্যা থেকেই কার্যকর হবে।
এদিকে এলপিজির পাশাপাশি অটোগ্যাসের দামও বাড়ানো হয়েছে। ভোক্তা পর্যায়ে মূসকসহ প্রতি লিটার অটোগ্যাসের দাম ১৭ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ৭৯ টাকা ৭৭ পয়সা।
এর আগে গত ২ মার্চ সর্বশেষ এলপিজির দাম সমন্বয় করা হয়েছিল। তখন ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৩৪১ টাকায় অপরিবর্তিত রাখা হয়। একই সময়ে অটোগ্যাসের দাম সামান্য কমিয়ে প্রতি লিটার ৬১ টাকা ৮৩ পয়সা নির্ধারণ করা হয়েছিল।
নতুন এই মূল্যবৃদ্ধির ফলে সাধারণ ভোক্তাদের ব্যয় আরও বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে নিম্ন ও মধ্যআয়ের পরিবারগুলোর ওপর এর প্রভাব বেশি পড়তে পারে।