বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬

সোমবার সন্ধ্যার মধ্যে স্বাভাবিক হবে জ্বালানি তেলের সরবরাহ: পাম্প মালিকরা


সারা দেশে জ্বালানি তেলের সরবরাহ সোমবার (১৫ মার্চ) সন্ধ্যার মধ্যে স্বাভাবিক হয়ে যাবে বলে আশা প্রকাশ করেছেন পেট্রোল পাম্প মালিকরা। ইতিমধ্যে অনেক ফিলিং স্টেশনে তেল পৌঁছাতে শুরু করেছে এবং খুব শিগগিরই কোনো ধরনের সংকট থাকবে না বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

১৫ মার্চ ২০২৬, ১০:১০ অপরাহ্ণ 

সোমবার সন্ধ্যার মধ্যে স্বাভাবিক হবে জ্বালানি তেলের সরবরাহ: পাম্প মালিকরা
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

সারা দেশে জ্বালানি তেলের সরবরাহ সোমবার (১৫ মার্চ) সন্ধ্যার মধ্যে স্বাভাবিক হয়ে যাবে বলে আশা প্রকাশ করেছেন পেট্রোল পাম্প মালিকরা। ইতোমধ্যে অনেক ফিলিং স্টেশনে তেল পৌঁছাতে শুরু করেছে এবং পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন তারা।

রোববার (১৫ মার্চ) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের সঙ্গে এক বৈঠকের পর বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটরস, এজেন্টস অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি নাজমুল হক এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, আশা করছি আগামীকাল সন্ধ্যার মধ্যে জ্বালানি তেলের কোনো ঘাটতি থাকবে না। ইতোমধ্যে অনেক পাম্পে তেল পৌঁছে গেছে এবং পরিস্থিতি স্থিতিশীল হচ্ছে।

গত কয়েকদিন ধরে সারা দেশে যানবাহন চালকরা প্রয়োজনীয় জ্বালানি সংগ্রহ করতে গিয়ে চরম ভোগান্তির শিকার হচ্ছিলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার জ্বালানি তেলের ওপর রেশনিং ব্যবস্থা চালু করলেও অনেক ক্ষেত্রেই গ্রাহকদের চাহিদা পূরণ করা সম্ভব হচ্ছিল না। এদিকে সামনে পবিত্র ঈদুল ফিতর এবং ঘরমুখো মানুষের যাতায়াতের চাপ বিবেচনায় সরকার পেট্রোল, অকটেন ও ডিজেলের ওপর আরোপিত রেশনিং ব্যবস্থা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। চট্টগ্রাম বন্দরে আমদানিকৃত তেলের কয়েকটি ট্যাঙ্কার পৌঁছানোর পর এই সিদ্ধান্ত নেওয়া হয়।

দীর্ঘ নয় দিন পর রোববার সকালে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জানান, আজ থেকেই সারা দেশে জ্বালানি তেল কেনার ক্ষেত্রে চালু থাকা রেশনিং পদ্ধতি পুরোপুরি তুলে নেওয়া হচ্ছে। ফলে এখন থেকে সব ধরনের যানবাহনের চালকরা কোনো নির্দিষ্ট সীমা বা বাধ্যবাধকতা ছাড়াই প্রয়োজন অনুযায়ী তেল সংগ্রহ করতে পারবেন। সকাল থেকেই দেশের সব পেট্রোল পাম্পে এই নির্দেশনা কার্যকর হয়েছে।